কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০১:১৬ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আরব সাগরে গভীর নিম্নচাপ, দ্বিতীয় ‘আগস্ট ঝড়ের’ আশঙ্কা

আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ। প্রতীকী ছবি
আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ। প্রতীকী ছবি

উত্তর আরব সাগরের দিকে একটি গভীর নিম্নচাপ এগিয়ে আসছে। এটি এখন অবস্থান করছে আরব সাগর উপকূলে অবস্থিত ভারতের গুজরাটের উপদ্বীপাঞ্চল সৌরাষ্ট্রের ওপর।

শুক্রবারের মধ্যে নিম্নচাপটি উত্তর আরব সাগরের দিকে এগিয়ে যেতে পারে। ফলে সেখানে প্রবল ঘূর্ণিঝড় হতে পারে। এর প্রভাবে গুজরাটের ভারুচ, কচ্ছ ও সৌরাষ্ট্র জেলায় অত্যন্ত ভারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জানানো হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সাধারণত আগস্ট মাসে আরব সাগরে খুব একটা ঘূর্ণিঝড় এর আশঙ্কা থাকে না। গুজরাটের উপদ্বীপাঞ্চলে সর্বশেষ ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল ১৯৬৪ সালের আগস্টে। তাই এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটি ওই অঞ্চলে সৃষ্টি হওয়া দ্বিতীয় ‘আগস্ট ঝড়’হবে।

দেশটির গণমাধ্যমগুলো শুক্রবার (৩০ আগস্ট) ভারতের আবহাওয়া অফিসের বরাত দিয়ে জানিয়েছে, গুজরাটের ভারুচ, কচ্ছ ও সৌরাষ্ট্র জেলায় খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার (৩১ আগস্ট) পর্যন্ত গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলোতে ভারি থেকে খুব ভারি বৃষ্টিপাত হতে পারে।

ভারতের আবহাওয়াবিদদের একাংশ বলছেন, বর্ষার মৌসুমে এ অঞ্চলে ঘূর্ণিঝড় বিরল। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর শক্তিশালী প্রতিরোধের জন্য নিম্নচাপগুলো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে না।

ইতোমধ্যে টানা বৃষ্টিতে গুজরাটে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। গুজরাটের দ্বারকা, মোরবি, বরোদাসহ একাধিক জেলায় সেনাবাহিনী নামিয়ে বিপর্যয় মোকাবিলা করতে হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলে বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছেন। তিনি গুজরাটের বন্যা পরিস্থিতি মোকাবিলায় যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে, শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর। পাশাপাশি পাকিস্তানের দুটি জেলায় বন্যা নিয়েও সতর্কতা জারি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X