কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

বন্যায় বাড়িঘরে ঢুকে পড়ছে কুমির, এলাকাজুড়ে আতঙ্ক

বাড়িতে ঢুকে পড়া কুমির। ছবি : সংগৃহীত
বাড়িতে ঢুকে পড়া কুমির। ছবি : সংগৃহীত

বন্যার পানিতে ডুবে আছে সব কিছু। এর মধ্যে বাড়িঘরে ঢুকে পড়ছে কুমির। এমনকি বন্যায় ডুবে থাকা রাস্তাঘাটেও দেখা মিলছে কুমিরের।

লোকালয়ে ঢুকে পড়া বেশ কয়েকটি কুমিরের দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। এতে দেখা যায়, কোনোটির মুখে মরা জীবজন্তু, কোনোটি খাবারের খোঁজে হন্যে হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে।

আক্রমণ থেকে রক্ষা পেতে দানবীয় একটি কুমির ধরেও ফেলে গ্রামবাসী। পরে সেটি বেঁধে নিয়ে যাওয়া হয়। বন্যা পরিস্থিতির পাশাপাশি এখন কুমির আতঙ্কে ভুগছে বানভাসীরা।

গত কয়েক দিনের ভারি বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের গুজরাটে। তিন দিনে সে রাজ্য থেকে মোট ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (২৫ আগস্ট) থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে গুজরাটে বিশ্বামিত্রিসহ বেশ কয়েকটি নদী বিপৎসীমার ওপর দিয়ে বইছে। নদীর পানি ঢুকে পড়েছে লোকালয়ে। সঙ্গে কুমিরও আসছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বরোদা শহর এবং আশপাশের লোকালয়ে কুমির ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে । ভিডিওতে দেখা যায়, মুখে মরা কুকুর নিয়ে বরোদার রাস্তায় ঘুরে বেড়়াচ্ছে একটি কুমির। বরোদা এবং আশপাশের এলাকায় বসবাসকারী তিন হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যারা রয়ে গেছে এখনো, তারা বন্যার পাশাপাশি কুমির আতঙ্কে ভুগছে। প্লাবিত এলাকাগুলোতে বসবাসকারী বাসিন্দাদের অনেকে বলছেন, কুমিরের ভয়ে ঘরের ভেতরে থাকতে বাধ্য হচ্ছেন তারা।

তবে এখন পর্যন্ত কুমিরের আক্রমণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বেশ কয়েক জায়গায় স্থানীয়রা কুমির আটক করে রাখার খবর পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১০

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১১

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১২

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৩

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৫

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৬

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৭

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৮

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৯

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

২০
X