কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

জানা গেল কোথায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘আসনা’

পুরোনো ছবি
পুরোনো ছবি

শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে আরব সাগরের উত্তরাংশে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ। উপকূলের দিকে ধেয়ে আসা এই ঘূর্ণিঝড়ের নাম আসনা। এরই মধ্যে ঘূর্ণিঝড় আসনা নিয়ে ঘণ্টায় ঘণ্টায় আপডেট জানাচ্ছে ভারত ও পাকিস্তান।

ঘূর্ণিঝড় আসনা মুহূর্তে গুজরাটের নালিয়া শহরের পশ্চিম উপকূল থেকে ২৫০ কিলোমিটার, পাকিস্তানের করাচির উপকূল থেকে ১৬০ কিলোমিটার এবং বেলুচিস্তানের পাসনি উপকূল থেকে ৩৫০ কিলোমিটার দূরে রয়েছে। ঘণ্টায় ১৪ কিলোমিটার গতিতে এগোচ্ছে শক্তিশালী এই ঘূর্ণিঝড়।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর-আইএমডি তাদের সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়টি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে আছড়ে পড়বে।

আসনার প্রভাবে গুজরাটের জামনগর, সুরাট, পোরবন্দর, মোরবি, স্বর্কা এবং কুচ জেলায় বুধবার রাত থেকেই শুরু হয়েছে ভারি বর্ষণ। অতি বর্ষণের কারণে এসব জেলার অনেক এলাকায় দেখা দিয়েছে বন্যা।

তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কচ্ছ জেলায়। আইএমডির সিনিয়র আবহাওয়াবিদ রামাশ্রয় যাদব জানান, গত ২৪ ঘণ্টায় কচ্ছ জেলায় ৮৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি স্বাভাবিক সময়ের তুলনায় অন্তত ৫০ শতাংশ বেশি। এছাড়া সুরাট এবং কুচ জেলায়ও গেল ২৪ ঘণ্টায় ভারি বর্ষণ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপবাদ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১১

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১২

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৩

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৪

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৭

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৮

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৯

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

২০
X