কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩১ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে অচলাবস্থা, অন্তত চারজনের মৃত্যু

বৃষ্টিতে ভারতের মুম্বাইয়ের চিত্র। ছবি : সংগৃহীত
বৃষ্টিতে ভারতের মুম্বাইয়ের চিত্র। ছবি : সংগৃহীত

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে আকস্মিক বন্যা এবং অন্যান্য কারণে ট্রাফিক সিগনাল সিস্টেম ও গাড়ি বিকল হয়ে জট লেগেছে সড়ক-মহাসড়কে। প্রতিদিন শহরের লক্ষাধিক বাসিন্দা যে ট্রেন ব্যবহার করেন; তাও চলাচলে বিঘ্ন ঘটছে। এতে প্রায় অচলাবস্থায় শহরটি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রয়টার্স জানিয়েছে, প্রবল বৃষ্টিজনিত ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জটিল পরিস্থিতিতে বৃহস্পতিবার স্কুল-কলেজ বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের কিছু অংশে প্রায় ২৭৫ মিলিমিটার (১১ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত আরও বাড়ার আশঙ্কায় মুম্বাইয়ে রেড এলার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অফিস। তারা বাসিন্দাদের যথাসম্ভব ঘরে থাকার আহ্বান জানিয়েছে এবং মাছধরা ট্রলার উপকূলে নোঙর করে জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ড্রোন ফুটেজে দেখা গেছে, মহাসড়কগুলোতে গাড়ির জট। কিছু গাড়িতে চালক এখনো অবস্থান করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় রয়েছেন। অন্যরা হতাশ হয়ে গাড়ি ফেলে চলে গেছেন। অন্যদিকে ট্রেন স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন ঘরমুখী মানুষ।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটিতে মৌসুমি বৃষ্টি সাধারণত জুন মাসে শুরু হয় এবং ১৭ সেপ্টেম্বরের মধ্যে কমতে থাকে। কিন্তু এই বছর বৃষ্টিপাত অব্যাহত ছিল। যদিও এই সপ্তাহের শুরুতে দেশের উত্তর-পশ্চিম দিকে বৃষ্টিপাত কমতে থাকে কিন্তু অন্যান্য অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হচ্ছে। এতে জলাধারগুলো কানায় কানায় পূর্ণ হয়ে ফসলের ক্ষেতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই পরিস্থিতির মধ্যে নতুন করে বৃহস্পতিবারও দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার কিছু অংশে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X