কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে বাংলাদেশি তরুণী গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া রিয়া বারদে। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার হওয়া রিয়া বারদে। ছবি : সংগৃহীত

ভারতে এক তরুণী গ্রেপ্তার হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম তাকে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি বলে পরিচয় দিচ্ছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই তরুণীর নাম রিয়া বারদে। তিনি আরোহি বারদে এবং বান্না শেখ নামেও পরিচিত। রিয়া অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা এবং যৌন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে অভিযুক্ত। গ্রেপ্তারের পর রিয়াকে মুম্বাই থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে উলহাসনগরে হিল লাইন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও নিউজ-১৮ এর প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্র পুলিশ ভারতের জাল পাসপোর্ট এবং অন্যান্য জাল নথিপত্রসহ রিয়াকে গ্রেপ্তার করে। বাংলাদেশি নাগরিক রিয়া পরিবার নিয়ে মুম্বাইয়ের আম্বারনাথ শহরের নেভালিতে অবৈধভাবে বসবাস করছিলেন। ভারতীয় এক ব্যক্তিই তাকে জাল পাসপোর্ট ও নথি বানাতে সহযোগিতা করেন। গোপন সংবাদের ভিত্তিতে মহারাষ্ট্রের উল্লাসনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তার মা, ভাই এবং বোনের খোঁজ পাওয়া যায়নি। একটি সূত্র পুলিশকে জানিয়েছে, তারা কাতারে পালিয়ে গেছেন।

পুলিশ বলছে, রিয়া এবং তার সহযোগিদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট-১৯৪৬ এর ধারা ১৪ (এ) ও ভারতীয় দণ্ডবিধির অধীনে একটি মামলা করা হয়েছে। বাকিদের অবস্থান জানতে তদন্ত করছে পুলিশ। ভারতে থাকলে অবশ্যই পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হবে। এ ছাড়া রিয়ার কাছে পাওয়া নথি খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X