কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের কেরালায় ২৭ বাংলাদেশি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের কেরালা রাজ্য থেকে ২৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে ভারতীয় পুলিশ। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, কেরালা পুলিশ ও ভারতের কেন্দ্রীয় সরকারের পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের কর্মকর্তা ও সদস্যরা গতকাল রাতভর অভিযান চালিয়েছেন। এ সময় কেরালার বন্দর শহর কোচিতে অবৈধভাবে বসবাসরত অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ওই গণমাধ্যমকে কেরালার এরনাকুলাম জেলার প্রধান পুলিশ কর্মকর্তা বৈভব সাক্সেনা বলেন, ‘গতকাল কোচি শহরে রাতভর অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। থানায় আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আমরা জানতে পেরেছি যে তাদের মধ্যে ২৭ জন বাংলাদেশের নাগরিক।’

পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, অভিযুক্ত ২৭ বাংলাদেশির কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ জব্দ করা হয়েছে, দুজনের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্টও উদ্ধার করা হয়েছে; কিন্তু কেউই ভারতে বসবাস-সংক্রান্ত কোনো বৈধ নথি দেখাতে পারেননি।

এরই মধ্যে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান বৈভব সাক্সেনা।

এর আগে গত এক মাসে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি, কল্যাণ, ডোম্বিভলি ও অন্যান্য জায়গা থেকে অন্তত ৪০ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। এরপর থেকেই মূলত ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান জোরদার করেছে দিল্লি। এমনকি ভারতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে একটি বন্দিশালা তৈরির ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

তিনি বলেন, ‘অবৈধ বাংলাদেশিদের সরাসরি কারাগারে রাখা যাবে না। তাদের জন্য মুম্বাইয়ে একটি ভালো বন্দিশালা তৈরি করতে হবে।’

তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, ‘অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শিগগিরই বাংলাদেশে ফেরত পাঠানো হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X