কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

২০ হাজার বাংলাদেশির পাসপোর্ট ফেরত ভারতের, নেপথ্যে যে কারণ

বাংলাদেশি পাসপোর্ট। ছবি : সংগৃহীত
বাংলাদেশি পাসপোর্ট। ছবি : সংগৃহীত

২০ হাজারের বেশি বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিয়েছে ভারত। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এসব পাসপোর্ট ফেরত দিয়েছে। ভিসার জন্য বিক্ষোভ ও হুমকির জেরে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই ভারতীয় ভিসা পরিষেবা বন্ধ রাখা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ থাকায় আবেদনকারীরা কার্যত অচলাবস্থার মধ্যে পড়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আপদকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের আপাতত ভিসা দেওয়া হচ্ছে না।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সীমিত পরিসরে জরুরি আবেদনগুলো প্রক্রিয়াকরণ করা হচ্ছে। এ ছাড়া কিছু ব্যতিক্রম কিছু আবেদনও প্রক্রিয়াকরণ হচ্ছে। এগুলো হলো মেডিকেল ইমার্জেন্সি, স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডাবল-এনট্রি ভিসা।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর বেশিরভাগ বন্ধ রয়েছে। ফলে হতাশাগ্রস্ত অনেক আবেদনকারী হাইকমিশনে ইমেইল করছেন। এমনকি ইমেইলে ভাঙচুরের হুমকি দেওয়া হয়েছে।

ভারতীয় এ সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশে কূটনৈতিক মিশনের ঘাটতি থাকায় অন্যান্য দেশের বিশেষত ইউরোপের ভিসা পেতে বাংলাদেশিদের প্রায়শই ভারতের ওপর নির্ভর করতে হয়। এ ছাড়া দুর্গাপূজা ঘনিয়ে আসায় ভিসার আবেদন উল্লেখযোগ্যহারে বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার ফলে দূতাবাস সতর্ক অবস্থায় রয়েছে। এ ছাড়া ভিসা দেওয়ার ক্ষেত্রেও তারা সতর্কতা অবলম্বন করছে। তবে উভয় দেশের সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১০

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১১

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৪

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৭

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

২০
X