বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ
বেতন বৃদ্ধির একদিন পর

ভারতে মাদ্রাসায় অর্থ সহায়তা বন্ধের পরামর্শ জাতীয় শিশু কমিশনের

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

ভারতের জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন (এনসিপিসিআর) মাদ্রাসাগুলোর আর্থিক সহায়তা বন্ধ করার সুপারিশ করেছে। সম্প্রতি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনগুলোকে এ বিষয়ে চিঠি দিয়েছে এনসিপিসিআর।

রোববার (১৩ অক্টোবর) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

কমিশনের রিপোর্টে মাদ্রাসার ‘ঐতিহাসিক ভূমিকা’ এবং শিশুদের শিক্ষার অধিকারে তার প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। প্রায় ১১টি অধ্যায়ের রিপোর্টে সুপারিশ করা হয়েছে, রাজ্যগুলো যেন মাদ্রাসাগুলোর অর্থ সহায়তা বন্ধ করে এবং মাদ্রাসা শিক্ষাব্যবস্থা পুনর্বিবেচনা করে।

কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো বলেছেন, ‘শিক্ষার অধিকার আইনের (আরটিই ২০০৯) লক্ষ্য হলো সমতা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা। তবে মাদ্রাসাগুলোতে এ আইন পূর্ণরূপে মানা হচ্ছে না এবং শিশুদের মৌলিক অধিকার ও সংখ্যালঘুদের অধিকারের মধ্যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে।’

রিপোর্টে বলা হয়েছে, শুধু বোর্ড এবং ইউডিআইএসই কোড থাকা মানেই শিক্ষার অধিকার আইন মানা হচ্ছে না। এনসিপিসিআর মাদ্রাসার আর্থিক সহায়তা বন্ধের পাশাপাশি মুসলিম শিশুদের মাদ্রাসার পরিবর্তে অন্যান্য সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর পরামর্শও দিয়েছে।

এ সিদ্ধান্ত আসে এমন সময়, যখন মাদ্রাসার শিক্ষকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। শুক্রবার (১১ অক্টোবর) মাদ্রাসায় ডিএড এবং বিএড ডিগ্রিধারী শিক্ষকদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়। ডিএড শিক্ষকদের বেতন ৬,০০০ থেকে বাড়িয়ে ১৬,০০০ রুপি এবং বিএড শিক্ষকদের বেতন ৮,০০০ থেকে বাড়িয়ে ১৮,০০০ রুপি করা হয়েছে।

এনসিপিসিআরের এ পরামর্শ মাদ্রাসা শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্কের সূচনা করেছে। মাদ্রাসাগুলোর আর্থিক সহায়তা বন্ধের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম কীভাবে প্রভাবিত হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X