মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হাইআতুল উলয়ার কেন্দ্রীয় পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ২৪ হাজার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শুরু হলো বাংলাদেশ কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়ার কেন্দ্রীয় দাওরায়ে হাদিস পরীক্ষা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা শুরু হয়।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান।

তিনি বলেন, এ বছর সারাদেশে মোট ২৫৯টি কেন্দ্রে দাওরায়ে হাদিস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় অংশ নিচ্ছেন সর্বমোট ২৩ হাজার ৮৮১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ২৬৮ জন এবং ছাত্রী ৮ হাজার ৬১৩ জন।

বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু শুক্রবার (৩০ জানুয়ারি) পরীক্ষা শুরু হবে সকাল ৮টায়, চলবে বেলা ১১.৩০টা পর্যন্ত।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আজ তিরমিজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল (২৮ জানুয়ারি) মুসলিম প্রথম পত্র, ২৯ জানুয়ারি বোখারি প্রথম পত্র, ৩০ জানুয়ারি তিরমিজি দ্বিতীয় ও শামায়েল, ৩১ জানুয়ারি বোখারি দ্বিতীয় পত্র, ০১ ফেব্রুয়ারি মুসলিম দ্বিতীয় পত্র, ০২ ফেব্রুয়ারি আবু দাউদ, ০৩ ফেব্রুয়ারি নাসাঈ ও ইবনে মাজাহ, ০৪ ফেব্রুয়ারি ত্বহাবি এবং ০৫ ফেব্রুয়ারি মুওয়াত্তাআন পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

কেন্দ্রীয় এই পরীক্ষা উপলক্ষে বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য বিশেষভাবে দোয়ার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেগরান, মাদ্রাসা ও মারকাজ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি রাষ্ট্র, সরকার, সমাজ ও গণমাধ্যমের দায়িত্বশীলদের কাছেও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X