কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সহ্যেরও সীমা থাকে : মমতার হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘অনেক সহ্য করেছি। ধৈর্য ধরছি। মনে রাখবেন সহ্যেরও একটা সীমা থাকে।’ সোমবার দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান থেকে এমন হুঁশিয়ারি দেন তিনি।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, রাজ্যবাসীকে হেনস্থার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই কথা বলেন।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়া নিয়ে ধারাবাহিকভাবে প্রশ্ন তুলে আসছেন মমতা। এত দ্রুততার সঙ্গে কেন এসআইআর হচ্ছে, তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন তিনি।

গত শনিবার থেকে রাজ্যে এসআইআরের দ্বিতীয় পর্ব অর্থাৎ শুনানি পর্ব শুরু করেছে কমিশন। শুনানি পর্বের প্রথম দফায় ডেকে পাঠানো হচ্ছে ‘ম্যাপিং’-এর বাইরে থাকা ভোটারদের। নথিপত্র যাচাই চলছে। তাতেও উঠে এসেছে ‘অব্যবস্থা’র অভিযোগ। উঠেছে ভোটারদের ‘হেনস্থা’র অভিযোগও।

বয়স্ক, অসুস্থ মানুষদেরও যে ভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে, তাতে কমিশনের ‘অমানবিক’ এবং ‘অপেশাদার’ মুখ দেখতে পাচ্ছেন অনেকে। এমনকি অ্যাম্বুলেন্সে করে শুনানিকেন্দ্রে যেতে হয়েছে, এমন দৃশ্যও দেখা গেছে রাজ্যে।

শুনানি পর্ব চলাকালীনও রাজ্যে বিএলওর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সুইসাইড নোটে মিলেছে ‘কাজের চাপে’র কথা। মমতা বলেন, “৫০ জন মানুষ মারা গেলেন, আত্মহত্যা করলেন। এটা মেনে নেওয়া যায় না। মায়ের কাছে প্রার্থনা করব, দানবিক শক্তির বিনাশ ঘটাও। মানবিক শক্তিকে জাগিয়ে তোলো।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গের নতুন দল এনসিপিআই বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১০

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১১

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১২

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৩

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৪

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৫

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৬

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৭

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৮

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৯

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

২০
X