কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০১:১৩ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৭:১৩ এএম
অনলাইন সংস্করণ

মোমো খেয়ে এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০

মোমো। ছবি : সংগৃহীত
মোমো। ছবি : সংগৃহীত

বর্তমানে স্ট্রিট ফুডের তালিকা থেকে শুরু করে বিভিন্ন রেস্তোরাঁয় মোমো বেশ জনপ্রিয় একটি খাবার। মোমোর খ্যাতি যেমন বেড়েছে, তেমনই এটি খাওয়ার পর বেড়েছে বিপদও। রাস্তার পাশের এক দোকানে মোমো খেয়ে প্রাণ হারালেন এক নারী। খাদ্য বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়েছেন আরও অন্তত ২০ জন।

ভারতের হায়দরাবাদের বানজারা হিলস এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনা সবার মনে আতঙ্ক সৃষ্টি করেছে। মানুষ চিন্তায় পড়েছে, কতটা নিরাপদ এই জনপ্রিয় খাদ্যটি?

এনডিটিভির খবরে বলা হয়েছে, বানজারা হিলস এলাকার একটি রাস্তার দোকান থেকে মোমো খেয়ে গত শুক্রবার রেশমা বেগম (৩৩) ও তার দুই কন্যা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। খাওয়ার কিছুক্ষণের মধ্যে তাদের ডায়রিয়া, পেটব্যথা ও বমি শুরু হয়।

রোববার (২৭ অক্টোবর) সকালে রেশমা মারা যান এবং তার দুই মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় স্থানীয় পুলিশের উপপরিদর্শক জানান, অভিযোগের ভিত্তিতে তদন্তে দেখা যায়, মোমো বিক্রেতা খাদ্য সুরক্ষা লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে মোমো তৈরি করেছেন। মোমো তৈরির উপকরণ, বিশেষত ময়দা, কোনো প্যাকিং ছাড়াই ফ্রিজে রাখা ছিল এবং সঠিক নিয়ম মেনে সংরক্ষণ করা হয়নি।

এদিকে অভিযুক্ত ওই বিক্রেতার তৈরি মোমো খেয়ে আরও অন্তত ২০ জন অসুস্থ হয়েছেন, যাদের মধ্যে কিছু রোগীর অবস্থা আশঙ্কাজনক। খাদ্যের নমুনা সংগ্রহ করে বিশ্লেষণের জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

এ ঘটনায় রাস্তার খাবার কেনার ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা এবং পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করার জন্য স্থানীয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাস্তার খাবার খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলা উচিত। খাবারটি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে প্রস্তুত হচ্ছে কিনা তা লক্ষ করা জরুরি। বিশেষ করে মাংসের তৈরি খাবারগুলো সঠিক তাপমাত্রায় রান্না এবং সংরক্ষণ না হলে তা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই সুস্বাদু খাবারের প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও স্বাস্থ্যঝুঁকির দিকটি ভুলে গেলে চলবে না।

মোমোর মতো জনপ্রিয় একটি খাবারের মাধ্যমে খাদ্যে বিষক্রিয়ার ঘটনা যেমন চিন্তার বিষয়, তেমনি এর থেকে শিক্ষা নেওয়া জরুরি।

উল্লেখ্য, মোমো সাধারণত ভাপ দিয়ে তৈরি হয়, যা অনেকেই স্বাস্থ্যকর মনে করেন। তবে রাস্তার পাশের দোকানগুলোতে যে পরিবেশে মোমো তৈরি করা হয় তা নিয়ে সন্দেহ থেকেই যায়। তা ছাড়া অস্বাস্থ্যকর তেল, দূষিত পানি এবং সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করা খাবারগুলো সহজেই বিষক্রিয়ার কারণ হতে পারে।

স্বাস্থ্য বিশ্লেষকদের মতে, মোমো তৈরিতে ব্যবহৃত মাংস ও উপকরণগুলো যদি তাজা না হয় তবে এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X