শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৬ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

খাবার বানানোর অনন্য কৌশলেই ভিড় জমাচ্ছে দোকানে

মুম্বাইয়ে ব্যস্ত রাস্তার পাশে দোসা বানাচ্ছেন মুথু। ছবি : সংগৃহীত
মুম্বাইয়ে ব্যস্ত রাস্তার পাশে দোসা বানাচ্ছেন মুথু। ছবি : সংগৃহীত

এক নাগাড়ে শোনা যাচ্ছে চামচের টুং টাং শব্দ। একটু এগিয়েই দেখা গেল একের পর এক দোসা বানাচ্ছেন এক ব্যক্তি। সমান্তরাল পাতের ওপর বানানো এই দোসা বানানো হতেই তা ছুড়ে মারছেন। আর তার সহকারী সেই দোসা ধরে ফেলছেন অনায়েসে। পাশেই এক ব্যক্তি অর্ডার নিচ্ছেন। সুস্বাদু এই খাবার খেতে রাস্তার পাশের এ দোকানে ভিড় জমিয়েছেন নানা বয়সের মানুষজন।

মানুষ শুধু মজাদার এই খাবার খেতেই এখানে আসেননি। বরং দোকানদার যে গতিতে খাবার বানায় এবং যে অনন্য স্টাইলে তা পরিবেশন করেন, সেটিও ক্রেতাদের আকর্ষণ করার অন্যতম কারণ। এভাবে দোসা উড়িয়ে মারার স্টাইলের কারণে রাতারাতি উড়ন্ত দোসার দোকানি হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

ব্যস্ত রাস্তার পাশে গাড়ি বসিয়ে দোসা বিক্রি করছেন মুথু। জ্বলন্ত চুলা থেকে ধোঁয়া উঠছে। কিন্তু থেমে নেই মুথুর দুই হাত। দ্রুত গতিতে দোসা বানিয়েই চলেছেন ভারতের মুম্বাইয়ের এই দোসা বিক্রেতা। মচমচে হয়ে গেলে দোসার ওপর দিয়ে দিচ্ছেন সবজি। এরপর দোসাকে কয়েকটি ভাঁজ করে তা কেটে প্লেটসহ মারছেন উড়িয়ে। নিখুঁত নিশানায় ছোড়া সেই দোসার প্লেট ধরে ফেলছেন মুথুর সহকারী।

মুথুর এত দ্রুত হাত চালান যে পাঁচ মিনিটে প্রায় ২৫টি দোসা বানাতে পারেন। এমন কলাকৌশল দেখতে প্রতিদিনই মুথু দোসা কর্নারে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। মুথু নিজেও সেটা জানেন। তার ভাষায়, আমার হাতের দোসা খেতে অনেকেই আসেন। তারা আমার দোসা বানানো দেখেন। আমি শহরের বাইরে চলে গেলে এমন ভিড় পাব না।

রাস্তার ওপর করা এই কসরত মুথুকে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় পরিচিতি এনে দিয়েছে। করোনার সময় তার ভিডিও বানিয়ে অনেকেই লাখ লাখ ভিউও পেয়েছেন। এমনকি মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রাও মুথুকে নিয়ে করা ভিডিও শেয়ার করেন। মুথুকে নিয়ে আনন্দ মাহিন্দ্রা লিখেন যেন সে রোবটের মতো কাজ করছেন। এরপর থেকে মুথুর জনপ্রিয়তা আরও বেড়ে যায়।

অনন্য স্টাইলের জন্য ভারতের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত বেশ সুপরিচিত। তার কাছ থেকেই দ্রুত হাত চালানোর এমন অনুপ্রেরণা পেয়েছেন মুথু। এতে তিনি ক্রেতাদের যেমন আকৃষ্ট করতে পেরেছেন, পাশাপাশি বেড়েছে তার বিক্রিও। সবাই দ্রুত খাবার পেতে চায়, তাই নিজের ব্যবসার জন্য একটি আইডিয়াকেই কাজে লাগাচ্ছেন মুথু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১০

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১১

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৩

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৪

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৫

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৬

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৭

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৮

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৯

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

২০
X