কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০১:১১ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৭:১৫ এএম
অনলাইন সংস্করণ

সম্মতি থাকলেও ১৮ বছরের নিচে কোনো মেয়ের সঙ্গে সহবাস ধর্ষণ : মুম্বাই হাইকোর্ট

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

১৮ বছরের নিচে কোনো মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছেন মুম্বাই হাইকোর্ট।

আদালত জানায় অপ্রাপ্তবয়স্ক স্ত্রী হলেও তার সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ককে আইনত ধর্ষণ হিসেবেই বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে গ্রহণযোগ্য করা হবে না।

মঙ্গলবার (১২ নভেম্বর) নাগপুর বেঞ্চের বিচারপতি জি. এ. স্যানাপ এই রায় দেন।

এক অভিযুক্ত ব্যক্তি নিম্ন আদালতের দেওয়া ১০ বছরের কারাদণ্ড বাতিল চেয়ে হাইকোর্টে আপিল করেন। তবে হাইকোর্ট আপিল খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রাখে।

অভিযুক্ত ব্যক্তি মহারাষ্ট্রের ওয়ার্ধার বাসিন্দা এবং প্রতিবেশী এক নাবালিকা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তিনি জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করেন, যা মেয়েটিকে গর্ভধারণে বাধ্য করে। পরে তাকে বিয়ে করলেও বিয়ের পর তিনি শারীরিক নির্যাতন শুরু করেন।

ভুক্তভোগী তরুণী আদালতে জানান, গর্ভপাতের জন্য চাপ দেওয়া এবং সন্তানের পিতৃত্ব অস্বীকার করায় তিনি স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। ২০২১ সালে নিম্ন আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেয়।

বিচারপতি স্যানাপ রায়ে বলেন, ‘বিবাহিত হোক বা না হোক, ১৮ বছরের নিচে কোনো মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ হিসেবে গণ্য হবে। অভিযুক্তের যুক্তি ও সম্মতিকে এই ক্ষেত্রে অপ্রাসঙ্গিক বলে গণ্য করা হবে।’

এদিকে ডিএনএ পরীক্ষায় সন্তানের পিতৃত্ব প্রমাণিত হওয়ায় অভিযুক্তের আপিল খারিজ করা হয়।

বিশেষজ্ঞদের মতে, এই রায় শিশু অধিকার সুরক্ষায় এবং নারীর প্রতি অপরাধ দমন করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X