কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিয়েবাড়িতে মাতাল যুবকের কাণ্ড, অতঃপর করুণ পরিণতি

বিয়েবাড়িতে নারীদের সাজগোজ। প্রতীকী ছবি
বিয়েবাড়িতে নারীদের সাজগোজ। প্রতীকী ছবি

বিয়েবাড়িতে একটু আনন্দ ফুর্তি এখন স্বাভাবিক ঘটনা। এ আনন্দ আরও উপভোগ্য করতে আনেকে আবার মদপানও করে থাকেন। বিয়েবাড়িতে মদপান করে মাতাল মধ্যরাতে অন্যের ঘরে কড়া নেড়েছেন এক যুবক। এরপর তার করুণ পরিণতি হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশের দেউরিয়া জেলায় বুধবার রাতে একটু করুণ ঘটনা ঘটেছে। এক ব্যক্তিকে ভুল করে চোর বলে সন্দেহ করা হয়েছে। এরপর তাকে নৃশংশভাবে মারধর করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। এরপর তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

জানা গেছে, ওই যুবক দেওরিয়ার তারকুলওয়া গ্রামের বাসিন্দা। সেখানে তিনি একটি বিয়ের অনুষ্ঠানের অংশ নিয়ে মদপানে মাতাল হয়ে পড়েন। এরপর দলের লোকজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং পথ হারিয়ে ফেলেন। পরে তিনি মধ্যরাতে অপরিচিত একটি বাড়ির দরজায় কড়া নাড়েন।

পরে স্থানীয়রা ভুলবশত তাকে চোর বলে চিৎকার করেন । পরে তাকে আশপাশের লোকজন ব্যাপক মারধর করেন। এলাকাটিতে এর কয়েকদিন আগেই চুরির ঘটনা ঘটায় এমন পরিস্থিতির তৈরি হয়।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয়দের চিৎকারে সেখানে লোকজনের জটলা তৈরি হয়। পরে সেখানে লোকটিকে জোর করে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল। এসময় ত তার প্রতিবাদ সত্ত্বেও, জনতা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং লাথি ও ঘুষি দিতে থাকে।

পুলিশ জানিয়েছে ঘটনার পর দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছেছে। এরপর তাকে উদ্ধার করে নিয়ে যায় তারা। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সকালে পরিবারের লোকজন এসে তাকে নিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X