শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে, জানা গেল কারণ

ভারতীয় রুপি। ছবি : সংগৃহীত
ভারতীয় রুপি। ছবি : সংগৃহীত

ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে নেমেছে। ডলারের বিপরীতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক রুপির দর রেকর্ড সর্বনিম্ন ৮৪ দশমিক ৯২-তে নেমে যায়। অপরদিকে আমিরাতের দিরহামের বিপরীতে ২৩ দশমিক ১৪ তে নামে রুপি।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে এর কারণ খোঁজা হয়েছে। বলা হয়েছে, মূলত সোনার রেকর্ড আমদানি বেড়ে যাওয়া এবং রপ্তানিকৃত পণ্যের পরিমাণ কমে যাওয়ার কারণে এমনটি হয়েছে।

অপরদিকে অন্যান্য সংবাদমাধ্যমে এর কারণ অনুসন্ধানে বলা হয়েছে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি হওয়ার বিষয়ে আগে থেকেই পূর্বাভাস ছিল। তবে এ প্রবৃদ্ধি কমে পাঁচ দশমিক চার শতাংশে নেমেছে, যা গত ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন। প্রবৃদ্ধি কমায় তার প্রভাব পড়েছে রুপির দামেও।

এর আগে ডিসেম্বরের শুরুতে ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে ৮৪ দশমিক ৬০ রুপিতে পৌঁছে।

ডলারের বিপরীতে রুপির আরও দরপতনের আশঙ্কা করা হচ্ছিল। তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআইয়ের পদক্ষেপের কারণে কিছুটা থেমেছে।

রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ডলার বিক্রি করে বাজার থেকে রুপি উঠিয়ে নিয়েছে আরবিআই। ফলে দরপতন কিছুটা ঠেকানো সম্ভব হয়েছে। তবে ধারাবাহিক দরপতনে ব্যবসায়ীরা উদ্বেগ জানিয়েছেন। কয়েক মাস ধরে রুপির দর ঠেকাতে বাজারে হস্তক্ষেপ করে আসছে আরবিআই।

রুপির দরপতনে সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে। আমদানি-রপ্তানি থেকে শুরু করে বিদেশে শিক্ষার্থীদের পড়াশোনা, সব ক্ষেত্রেই বাড়তি খরচ করতে হচ্ছে। ফলে সাধারণ গ্রাহকদেরও এর মাসুল দিতে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X