কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০১:৪৪ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পালিয়ে থাকা অপরাধীদের বিরুদ্ধে ভারতের নয়া উদ্যোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিদেশে পালিয়ে থাকা অপরাধীদের ধরতে ‘ভারতপোল’ নামে একটি নতুন পোর্টাল চালু করেছে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার নতুন পোর্টাল ‘ভারতপোল’ উদ্বোধন করেছেন। এটি সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) তৈরি। পোর্টালটি ইন্টারপোলের সঙ্গে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় বাড়াতে ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। খবর টেলিগ্রাফ ইন্ডিয়া।

বর্তমানে, সাইবার অপরাধ, আর্থিক দুর্নীতি, উগ্রপন্থা, মাদক চোরাচালান, মানব পাচার ইত্যাদি আন্তর্জাতিক অপরাধের ঘটনা বেড়ে গেছে। এসব অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন হয়। অতীতে তথ্য আদান-প্রদান দ্রুততার সঙ্গে হয়নি, ফলে অপরাধীরা পালিয়ে যেতে সক্ষম হতো। কিন্তু নতুন ‘ভারতপোল’ পোর্টালের মাধ্যমে এই দুর্বলতা কাটানো সম্ভব হবে। এর মাধ্যমে ইন্টারপোলে রেড নোটিসসহ অন্যান্য নোটিস দ্রুত দেওয়া যাবে।

আগে, দেশটিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ বাহিনী ইন্টারপোলের সঙ্গে যোগাযোগের জন্য ইন্টারপোল লায়সন অফিসারের মাধ্যমে চিঠি, ই-মেইল ও ফ্যাক্স ব্যবহার করত, যা অনেক সময় দেরি হতো।

অমিত শাহ পোর্টাল উদ্বোধনকালে বলেন, এই পোর্টালের মাধ্যমে ভারতীয় পুলিশ এবং কেন্দ্রীয় সংস্থাগুলো আন্তর্জাতিক অপরাধের বিষয়ে ইন্টারপোলের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারবে। ফলে, তদন্তকারীরা দেশের বাইরে পালিয়ে যাওয়া অপরাধীদের তথ্য ও ছবি সহজে আপডেট ও শেয়ার করতে পারবেন। এতে তদন্ত প্রক্রিয়া আরও দ্রুত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X