সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সুষ্ঠু ভোট নিশ্চিত করতে অপরাধীদের তথ্য দেওয়ার আহ্বান সাতক্ষীরার পুলিশ সুপারের

দেবহাটা থানা পরিদর্শনকালে দফাদার ও চৌকিদারদের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। ছবি : কালবেলা
দেবহাটা থানা পরিদর্শনকালে দফাদার ও চৌকিদারদের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে দেবহাটা থানা পরিদর্শনকালে থানা এলাকার দফাদার ও চৌকিদারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি সবাইকে গণভোটের প্রচার জোরদার করার পাশাপাশি স্থানীয় অপরাধীচক্রের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করার নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার দফাদার ও চৌকিদারদের ব্যক্তিগত সুবিধা-অসুবিধার কথাও শোনেন এবং দায়িত্ব পালনে আরও সক্রিয় থাকার আহ্বান জানান।

পরিদর্শন শেষে বিকেল ৪টার দিকে দেবহাটা উপজেলার ৩ নম্বর সখিপুর ইউনিয়ন পরিষদ মাঠে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন কোনো ধরনের নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি স্থানীয় মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, ভূমিদস্যু এবং নির্বাচন বানচালের অপচেষ্টায় জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সজাগ দৃষ্টি রেখে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

বিট পুলিশিং সভায় সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস, অতিরিক্ত দায়িত্বে ডিএসবি) মিথুন সরকার, দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বায়েজীদ ইসলাম, দেবহাটা থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিআইও-১) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ স্থানীয় প্রায় ৪০০ থেকে ৪৫০ জন মানুষ অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X