কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

তিরুপতি মন্দিরে হুড়োহুড়িতে ছয়জনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ভক্তদের হুড়োহুড়ির কারণে পদদলিত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জনের বেশি। বৈকুণ্ঠ একাদশী উৎসব উপলক্ষে গতকাল হাজার হাজার ভক্ত মন্দিরে টোকেন সংগ্রহ করতে এলে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স।

বার্ষিক ১০ দিনের এ উৎসবের প্রথম তিন দিন মন্দিরটিতে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর বিগ্রহ দর্শনের সুযোগ থাকে। এ উৎসবের জন্য মন্দির কর্তৃপক্ষ এক লাখ ২০ হাজার টোকেন বিনামূল্যে বিতরণ করে থাকে। বুধবার সকাল থেকেই ভক্তরা টোকেন সংগ্রহের জন্য দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে ছিলেন। সন্ধ্যার দিকে ভিড় এতটাই বাড়ে যে, ঠেলা-ধাক্কায় পরিস্থিতি খারাপ হয়ে যায়। ভিড়ের মধ্যে ঠেলা-ধাক্কা শুরু হলে একপর্যায়ে ভক্তরা পড়ে যান এবং পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে।

দুই হাজার বছরের পুরোনো মন্দির তিরুপতি। অতীতে ভিড় নিয়ন্ত্রণে মন্দিরটি প্রশংসিত হলেও এবার ব্যর্থ হয়েছে। মন্দির কর্তৃপক্ষ এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তাদের ধারণা একসঙ্গে এত বেশি মানুষ আসবেন না। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার জন্য তারা সতর্কতা অবলম্বন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X