কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

নারীকে কোপাচ্ছিলেন যুবক, পাশে ভিডিও করছিলেন সবাই

ভুক্তভোগী নারীকে কোপানোর সময় যদি কেউ প্রতিরোধ করার জন্য এগিয়ে আসতেন, তাহলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো। ছবি : সংগৃহীত
ভুক্তভোগী নারীকে কোপানোর সময় যদি কেউ প্রতিরোধ করার জন্য এগিয়ে আসতেন, তাহলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো। ছবি : সংগৃহীত

ভারতের পুনের একটি প্রতিষ্ঠানের পার্কিং লটে এক নারীর নৃশংসভাবে খুন হওয়ার ঘটনা ঘটেছে।

২৮ বছর বয়সী শুভদা কোদারে নামের ওই নারীকে তার সহকর্মী কৃষ্ণ কানুজা প্রকাশ্যে হত্যা করেন। ঘটনাটি নিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, কৃষ্ণ কানুজা ও শুভদা কোদারের মধ্যে টাকা নিয়ে বিবাদ চলছিল। শুভদা তার সহকর্মীর কাছ থেকে মিথ্যা কথা বলে একাধিকবার টাকা ধার নিয়েছিলেন।

পরবর্তী সময়ে টাকা ফেরত না দেওয়ায় এবং বারবার অসুস্থ বাবার অজুহাত দেখানোর কারণে কানুজা সন্দেহ করতে শুরু করেন। শেষে তিনি কোদারের গ্রামের বাড়িতে গিয়ে জানতে পারেন, শুভদার বাবা আসলে সুস্থ ছিলেন।

এ ঘটনায় কৃষ্ণ কানুজা খুব ক্ষুব্ধ হয়ে শুভদাকে অফিসের পার্কিং লটে ডেকে পাঠান। সেখানে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে কানুজা হাতে ধারালো অস্ত্র নিয়ে শুভদাকে আঘাত করেন।

পার্কিং লটে উপস্থিত লোকজন এই নৃশংস ঘটনা দেখলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। বরং অনেকেই এই হত্যাকাণ্ডের ভিডিও ধারণ করেন।

কিছুক্ষণ পরে কোদারে মাটিতে লুটিয়ে পড়ে এবং গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, শুভদার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।

এ ঘটনায় পুলিশ কৃষ্ণ কানুজাকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার সময় প্রত্যক্ষদর্শীদের নির্লিপ্ত ভূমিকা এবং ভিডিও ধারণের বিষয়টি সমাজে ক্ষোভের সৃষ্টি করেছে।

অনেকেই মনে করছেন, যদি কেউ তৎকালীন সময়ে সাহায্যের জন্য এগিয়ে আসতেন, তাহলে হয়তো কোদারেকে বাঁচানো সম্ভব হতো।

সূত্র : এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১০

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১১

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১২

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৩

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৪

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৬

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৭

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৯

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

২০
X