কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

‘অমৃত স্নান’ করতে গিয়ে পদপিষ্ঠ হয়ে নিহত ৭

মহাকুম্ভ মেলায় ভক্তদের ভিড়। ছবি : সংগৃহীত
মহাকুম্ভ মেলায় ভক্তদের ভিড়। ছবি : সংগৃহীত

ভারতে মহাকুম্ভ মেলায় মৌনী অমাবস্যায় ‘অমৃত স্নান’ করতে গিয়ে পদপিষ্ঠ হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থলে পুণ্যস্নান করতে গিয়ে এ ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার উত্তর ভারতের উত্তর প্রদেশ রাজ্যে মহা কুম্ভমেলা বা গ্রেট পিচার ফেস্টিভ্যালে এ ঘটনা ঘটেছে। দেশটির এক কর্মকর্তা জানান, মেলায় লাখ লাখ মানুষ পুণ্যস্নান করতে জমা হয়েছিলেন।

ঘটনাস্থলে ড্রোন ফুটেজে দেখা গেছে, ভোর হওয়ার সাথে সাথে লাখ লাখ ভক্ত কাঁধে কাঁধ মিলিয়ে মহাকুম্ভমেলার সবচেয়ে শুভ দিনটি উপলক্ষে পবিত্র স্নানের জন্য আসছেন। তবে অতিরিক্ত ভিড়ের কারণে অনেকে হুড়োহুড়ির মধ্যে পড়ে যান। এছাড়া আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় অনেকে ভিড়ের মধ্যে আটকা পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা থেকেই মেলায় আগত ভক্ত-জনতা গঙ্গাস্নানের উদ্দেশে নদীর তীরে ভিড় জমিয়েছিলেন। বুধবার সূর্য ওঠার আগেই স্নানের বাধ্যবাধকতা থাকায় ব্যাপক ভীড়ের সৃষ্টি হয়। তবে কী কারণে পদপৃষ্ঠের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা গেছে, স্ট্রেচারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। নদীর তীরে মেলার জন্য আগে থেকেই পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্স মোতায়েন ছিল। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সে মরদেহ তোলা হয়েছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এর কারণ স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখান থেকে বের হওয়ার চেষ্টাকালে ভক্তরা একটি বহির্গমনস্থলে আবারও পদদলিত হয়ে পড়েন। এরপর তারা বিকল্প পথ খুঁজতে গিয়ে পন্টুন সেতুর দিকে ফিরে এসে দেখেন যে কর্তৃপক্ষ এটি বন্ধ করে দিয়েছে।

কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য একটি র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (র‌্যাফ) একটি বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন। তিনি এ ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মহাকুম্ভ মেলা ভারতের অন্যতম ধর্মীয় উৎসব। দুই সপ্তাহ আগে শুরু হওয়া এ মেলায় প্রায় ১৪৮ মিলিয়ন মানুষ অংশ নিয়েছেন। কর্তৃপক্ষের প্রত্যাশা, বুধবার পুণ্যস্নানের জন্য রেকর্ড ১০ কোটি মানুষের জমায়েত হতে পারে। এ দিনটি ১৪৪ বছর পর বিরল মহাজাগতিক নক্ষত্রের সারিবদ্ধতার কারণে সবচেয়ে শুভ দিন হিসেবে বিবেচিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১০

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১১

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১২

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৩

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৪

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৫

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৬

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৭

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৮

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৯

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

২০
X