কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২২ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে ১ ঘণ্টা আগে ছুটি পাবেন ভারতের একটি রাজ্যের মুসলিম কর্মচারীরা

ফাইল ছবি
ফাইল ছবি

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলমান কর্মকর্তা-কর্মচারীদের অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের তেলেঙ্গানা রাজ্য সরকার। এ-সংক্রান্ত একটি নির্দেশনাও ইতোমধ্যে জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, রমজান মাসে মুসলমান কর্মকর্তা-কর্মচারীরা এক ঘণ্টা আগে ছুটি পাবেন।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, তেলেঙ্গানা সরকার পবিত্র রমজান মাসে মুসলিম কর্মচারীদের এক ঘণ্টা আগে অফিস ছেড়ে যাওয়ার অনুমতি দিয়ে একটি সার্কুলার জারি করেছে। আর এই পদক্ষেপের নিন্দা করেছে বিরোধী দল বিজেপি।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের শিক্ষক, চুক্তিভিত্তিক ও আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগকৃত কর্মী, বোর্ড, কর্পোরেশন এবং সরকারি সেক্টরের কর্মচারীসহ সমস্ত মুসলিম কর্মচারীদের পবিত্র রমজান মাস চলাকালীন ২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিকেল ৪টায় অফিস ত্যাগ করার অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুমতি তারা পেয়ে যাবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে।

‘তেলেঙ্গানা স্টেট মাইনরিটি এমপ্লয়িজ সার্ভিস অ্যাসোসিয়েশন’-এর আবেদনের প্রেক্ষিতেই আগামী ২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। সেখানে বলা হয়, যে মুসলিম কর্মীরা এই সুযোগ নিতে ইচ্ছুক, তারা এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর বা প্রতিষ্ঠানে আবেদন জমা দেবেন।

তবে দক্ষিণাঞ্চলীয় রাজ্যটির সরকারের নেওয়া এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধীদল বিজেপি। কেন হিন্দুদের উৎসবের সময় এই ধরনের সুবিধা দেওয়া হয় না, সেই প্রশ্নও তুলেছে কট্টর হিন্দুত্ববাদী এই দলটি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, তেলেঙ্গানা রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে আসন্ন রমজান মাস সামনে রেখে ‘তুষ্টির রাজনীতি’ হিসাবে অভিহিত করেছে বিজেপি। তাদের অভিযোগ, ভোটব্যাংকের লক্ষ্যে মুসলিম তোষণের রাজনীতি শুরু করেছে কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

তবে ক্ষমতাসীন কংগ্রেস নেতা এবং সরকারের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ আলী শাব্বির বলেছেন, সরকারের এই সিদ্ধান্তে নতুন কিছু নেই। এই সুবিধা দেওয়া হয়েছিল বিআরএস শাসনামলে। অনেক রাজ্যে বিজেপি সরকারও তা দিচ্ছে। আর এটা এই বছর শুরু হয়েছে এমন নয়। বরং বেশ কয়েক বছর ধরেই এটা আছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X