কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকাকে খুশি করতে ব্যস্ত সড়কে অদ্ভুত কাণ্ড, অতঃপর...

প্রেমিকাকে ফুয়েল ট্যাংকে বসিয়ে বাইক চালান যুবক। ছবি : সংগৃহীত
প্রেমিকাকে ফুয়েল ট্যাংকে বসিয়ে বাইক চালান যুবক। ছবি : সংগৃহীত

প্রেমিকাকে খুশি করতে কত কিছুই না করেন প্রেমিক। ভালোবাসার বহিঃপ্রকাশের ধরন যতক্ষণ আইনসিদ্ধ ততক্ষণ সেসব প্রশংসাও এনে দেয়। কিন্তু অন্ধ প্রেমে অনেক যুগল হিতাহিত জ্ঞান হারান। এতে ঘটে বিপত্তি। এমনই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বিপদে পড়েছেন ভারতের এক যুগল।

হিন্দুস্থান টাইমস জানায়, বেঙ্গালুরুর ব্যস্ত সড়কে প্রেমিকাকে বাইকের ফুয়েল ট্যাংকে বসিয়ে রাইড করেন এক যুবক। এ সময় তাদের দুজনের মাথায় হেলমেটও ছিল না। ঝুঁকিপূর্ণ সেই বাইক রাইডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনায় ফেটে পড়েন নেটিজেনরা। বেঙ্গালুরুর সড়ক শৃঙ্খলা নিয়ে উঠে প্রশ্ন।

বিষয়টি পুলিশের নজরে এলে তদন্ত শুরু হয়। ভাইরাল ভিডিও ও সড়কের সিসিটিভি ফুটেজ দেখে বাইক শনাক্তের পর অভিযুক্ত প্রেমিক যুগলেরও খোঁজ পেয়েছে বেঙ্গালুরু জেলা পুলিশ।

গত ২৮ ফেব্রুয়ারি বেঙ্গালুুরু জেলা পুলিশের এসপির এক্স হ্যান্ডেলে করা পোস্টে জানানো হয়, অভিযুক্ত প্রেমিক প্রযুক্তিবিদ। তিনি তার প্রেমিকাকে নিয়ে বাইক রাইড করছিলেন। তাদের দুজনের বিরুদ্ধে সারজাপুর পুলিশ অভিযোগ দায়ের করেছে।

আরও বলা হয়, ঝুঁকিপূর্ণ বাইক স্টান্ট ভালোবাসার প্রকাশ হতে পারে না। এ ধরনের কাজ আইনের লঙ্ঘন এবং জননিরাপত্তার জন্য হুমকি। দুজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে পুলিশের ভূমিকায় প্রশংসা করছেন নেটিজেনরা। তারা বলছেন, সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনো ধরনের কাজ গ্রহণযোগ্য নয়। পুলিশের উচিত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। কারণ, ভারতে এ ধরনের ঘটনা অহরহ ঘটছে।

অনেকে পুলিশের সমালোচনায় সরব। তারা বলছেন, ঘটনার সময় দায়িত্বরত পুলিশকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হোক। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে অভিযুক্তরা এ ধরনের ঘটনার সুযোগ পায় কীভাবে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X