কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ধেয়ে আসছে সাইক্লোন, ভারতের ১৮ রাজ্যে সতর্কতা

সাইক্লোন। ছবি : সংগৃহীত
সাইক্লোন। ছবি : সংগৃহীত

ভারতের দিকে ধেয়ে আসছে দুটি সাইক্লোন। ফলে দেশটির অন্তত ১৮ রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।

বুধবার (১২ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইএমডি জানিয়েছে, বাংলাদেশ ও ইরাক থেকে ভারতের দিকে দুটি সাইক্লোন এগিয়ে আসছে। এ দুটি সাইক্লোনের প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত এটি অব্যাহত থাকতে পারে।

সংস্থাটি জানিয়েছে, প্রথমটি উত্তর ভারতের দিকে আসছে। এর প্রভাবে দিল্লি ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা কমতে পারে। আর দ্বিতীয়টি বাংলাদেশের দিক থেকে আসছে। এর প্রভাবে ভারতের পূর্ব ও উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। দুই সাইক্লোনের প্রভাবে উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল এবং উত্তরপূর্বাঞ্চলীয় এলাকায় আবহাওয়ার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটতে পারে।

এছাড়া জম্মু ও কাশ্মির, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বিভিন্ন জায়গায় ব্যাপক তুষারপাত, বৃষ্টিপাত এবং বজ্রপাত হতে পারে। আগামী ১৫ মার্চের মধ্যে এমন আবহাওয়া দেখা দিতে পারে। এছাড়া পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানেও একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে।

অন্যদিকে বিহার পশ্চিমবঙ্গ ও অরুণাচল প্রদেশেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অরুণাচলে তুষারপাত ঘটতে পারে। এসব জায়গা ছাড়াও তামিলনাড়ু ও কেরালায় ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া এমন চলতে থাকলে এসব এলাকার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হতে পারে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সবচেয়ে বেশি বৃষ্টিপাত পূর্ব উপকূলীয় (পশ্চিমবঙ্গ-তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ-ওড়িশা) অঞ্চলে হতে পারে। এসব জায়গায় ৬০ কিলোমটার বেগে বাতাস বইতে পারে। আগামী ১৫ মার্চের পর এ অবস্থার উন্নতি হতে পারে। এ সময় জেলেদের গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১০

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১১

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১২

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৩

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৪

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৫

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৬

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৭

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৮

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

২০
X