কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

নারীকে নিয়ে ভারতের হোটেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অতঃপর...

ভারতের একটি হোটেল। ছবি : সংগৃহীত
ভারতের একটি হোটেল। ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের নয়ডায় হোটেলের রুমে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃতদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। ওই রুমে এক নারীর সঙ্গে ছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, উমেশ কুমার নামের ওই ব্যক্তি আত্মহত্যা করে মারা গেছেন বলে অভিযোগ। সঙ্গে থাকা নারী বন্ধু জানান, তিনি ওয়াশরুমে থাকা অবস্থায় উমেশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

উত্তর প্রদেশের হাথরাসের আবাস বিকাশ কলোনির বাসিন্দা ৩৮ বছর বয়সী উমেশ বৃহস্পতিবার নারী বন্ধুকে সঙ্গে নিয়ে নয়ডায় সেক্টর-২৭-এর ওয়ামসন হোটেলে উঠেন । মথুরার বাসিন্দা ওই নারী পুলিশকে জানান, তিনি ওয়াশরুম থেকে বেরিয়ে উমেশকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। উমেশের মৃতদেহ দেখে নারী চিৎকার করলে হোটেল কর্মীরা ছুটে আসেন।

তাদের দুজনের সঙ্গে একটি কুকুরও ছিল। লোকটি আত্মহত্যা করার আগে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ মৃতদেহটি হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ওই রুমে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। কোতোয়ালি সেক্টর-২০ পুলিশ নারীকে জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উমেশ বিবাহিত। তবে বৈবাহিক বিরোধের কারণে তিনি তার স্ত্রীর থেকে আলাদা থাকছিলেন। তারা বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। এ প্রক্রিয়া চলমান থাকার মধ্যেই নারীকে নিয়ে হোটেলে যান উমেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১০

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১১

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১২

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৩

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৪

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৫

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৬

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৭

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৮

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৯

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

২০
X