কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০১:১৮ এএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০১:৩১ এএম
অনলাইন সংস্করণ

প্রেমে ‘ছ্যাঁকা’, ক্ষোভে ক্যাশ অন ডেলিভারিতে প্রাক্তনের বাসায় ৩০৮টি পার্সেল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রেমে ছ্যাঁকা খাওয়ার পর ক্ষোভে ক্যাশ অন ডেলিভারিতে প্রাক্তন প্রেমিকার বাসায় ৩০৮টি পার্সেল পাঠিয়েছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের নদিয়ায়। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার পর ওই তরুণী কলকাতার লেকটাউন থানায় যুবকের নামে অভিযোগ দেন। পরে থানা পুলিশ নদিয়ার রানাঘাট থেকে ওই যুবককে গ্রেপ্তার করে।

এতে বলা হয়, একটি অনলাইন শপিং অ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে অনেকগুলো অর্ডার করেছিলেন জনৈক সুমন শিকদার। যে ঠিকানায় পার্সেলগুলো পাঠানো হয় সেটি সুমনের প্রাক্তন প্রেমিকার। সবগুলো পার্সেলের দাম প্রায় ৯ লাখ রুপি।

পুলিশের জিজ্ঞাসাবাদে সুমন জানিয়েছেন, যে তরুণীর ঠিকানায় ৩০৮টি পার্সেল পাঠানো হয়েছিল, সে তার প্রাক্তন প্রেমিকা। কয়েক মাস আগে তাদের মনোমালিন্য হয়েছিল। তারপর ব্রেকআপ। আর কোনো যোগাযোগই রাখেননি ওই তরুণী।

সুমন আরও জানিয়েছেন, প্রাক্তন প্রেমিকার শপিংয়ের খুব শখ ছিল। সব সময় সে অনলাইনে কিছু না কিছু কিনতো। তার এই অর্ডারের টাকা তাকে দিতে হতো। সম্পর্ক ভেঙে যাওয়ার পরে অনেক বার প্রাক্তনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু ব্যর্থ হয়েছেন। তাই ক্ষোভে পার্সেল পাঠিয়ে তাকে হেনস্থা করতে চেয়েছিলেন তিনি।

অন্যদিকে সুমনের প্রাক্তন প্রেমিকা জানিয়েছেন, প্রথম থেকেই তার সন্দেহ হয়েছিল যে এই কাণ্ড তার প্রাক্তন প্রেমিক ছাড়া আর কেউ করছে না। কিন্তু, প্রথমে বিষয়টি নিয়ে হইচই করতে চাননি তিনি। পরে টাকার পরিমাণ যখন বাড়তে থাকে, তখন আর চুপ করে বসে থাকতে পারেননি তিনি। পরে সুমনের শিকদারের নামে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X