কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে বিধ্বস্ত হেলিকপ্টারের পাইলটেরও মৃত্যু, নিহত বেড়ে ৬

বিধ্বস্ত হেলিকপ্টারে উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত হেলিকপ্টারে উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত

ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। হেলিকপ্টারটিতে সাতজন ছিলেন। বাকি একজনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনডিটিভির খবরে বলা হয়, বৃহস্পতিবার (৮ মে) সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশীর কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় নিহত ছয়জনের মধ্যে পাঁচজন নারী পর্যটক। তারা হলেন- উত্তরপ্রদেশের কালা সোনি (৬১), বিজয়া রেড্ডি (৫৭), রুচি আগরওয়াল (৫৬) মুম্বাইয়ের, রাধা আগরওয়াল (৭৯) এবং অন্ধ্রপ্রদেশের বেদাবতী কুমারী (৪৮) ।

এ ছাড়া গুজরাটের ৬০ বছর বয়সী পাইলট রবিন সিংও দুর্ঘটনায় মারা গেছেন। অন্ধ্রপ্রদেশের ৫১ বছর বয়সী ভাস্কর আহত হয়েছেন। তার চিকিৎসা চলছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, ঈশ্বর দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি দান করুন এবং শোকাহত পরিবারগুলিকে এই বিশাল ক্ষতি সহ্য করার শক্তি দিন।

তিনি প্রশাসনকে আহতদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান এবং দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

যাত্রী ভর্তি হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের দিকে উড়ে যাচ্ছিল। সেখান থেকে পর্যটকদের সড়কপথে প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাঙ্গনানির উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইংল্যান্ডের দারুণ শুরু

১৩

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৪

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৬

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৭

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৮

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৯

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

২০
X