কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৯:৪৩ পিএম
আপডেট : ১২ মে ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

‘অপারেশন সিঁদুর’ সফলভাবে সম্পন্ন করার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সন্ত্রাসবাদ এবং পারমাণবিক হুমকি মোকাবিলায় পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (১২ মে) স্থানীয় সময় রাত ৮টায় প্রচারিত এ ভাষণে মোদি এ মন্তব্য করেন। খবর এনডিটিভি।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের চোখ রাঙানি আর সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি টিকে থাকতে হয়, তাদের নিজস্ব সন্ত্রাসের পরিকাঠামো ভেঙে ফেলতে হবে। ‘সন্ত্রাস’ আর ‘আলোচনা’—এই দুটি কখনোই একসঙ্গে চলতে পারে না।

প্রধানমন্ত্রী জানান, দেশের সেনাবাহিনী সবসময় প্রস্তুত এবং সতর্ক রয়েছে। স্থল, আকাশ ও সমুদ্র—৩টি ক্ষেত্রেই ভারতীয় বাহিনী শত্রু মোকাবিলায় সর্বোচ্চ সক্ষমতা দেখিয়েছে।

তিনি বলেন, আমাদের সেনারা একটি ‘নতুন স্বাভাবিকতা’ তৈরি করেছে। ভবিষ্যতেও প্রয়োজন হলে আমরা সমুচিত জবাব দেব। কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল ভারত মেনে নেবে না।

‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গে মোদি বলেন, এ অভিযানে ভারতের যে সাফল্য এসেছে, তা দেশের সব মা ও নারীদের উৎসর্গ করা হচ্ছে। জঙ্গিরা এখন বুঝে গেছে মা-বোনদের সিঁদুর মোছার কী পরিণতি হতে পারে—উল্লেখ করেন তিনি।

ভাষণে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে মোদি বলেন, ওরা আমাদের স্কুল-কলেজ, নাগরিকদের ঘরবাড়ি ও মন্দির লক্ষ্যবস্তু করেছিল। কিন্তু সেসব আঘাত সফল হয়নি। গোটা বিশ্ব দেখেছে কীভাবে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র আমাদের প্রযুক্তির কাছে ধুলায় মিশে গেছে। আকাশেই আমরা তাদের ধ্বংস করে দিয়েছি।

মোদি দাবি করেন, গত তিন দিনে পাকিস্তান এমন প্রতিরোধের সম্মুখীন হয়েছে, যা তারা কল্পনাও করতে পারেনি। এখন তারা বাঁচার রাস্তা খুঁজছে এবং আন্তর্জাতিক মহলের দ্বারে দ্বারে ঘুরছে।

তিনি জানান, ১০ মে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের ডিজিএমওর (ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস) সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু তার আগেই আমরা পাকিস্তানের ভূখণ্ডে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি।

শেষে মোদি দৃঢ় কণ্ঠে বলেন, ভারত শান্তি চায়, কিন্তু আত্মসমর্পণ নয়। আমরা বিশ্বাস করি, আত্মরক্ষা আর প্রতিরোধ এখন আমাদের নীতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X