রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০২:৩৭ পিএম
আপডেট : ৩১ মে ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের রাফাল ভূপাতিতে নড়েচড়ে বসল ফ্রান্সের সেনাবাহিনী

২০১৬ সালে স্বাক্ষরিত একটি উচ্চমূল্যের প্রতিরক্ষা চুক্তির আওতায় ফ্রান্স থেকে রাফাল সংগ্রহ করে ভারত। ছবি : সংগৃহীত
২০১৬ সালে স্বাক্ষরিত একটি উচ্চমূল্যের প্রতিরক্ষা চুক্তির আওতায় ফ্রান্স থেকে রাফাল সংগ্রহ করে ভারত। ছবি : সংগৃহীত

পাকিস্তানের হাতে ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি ঘিরে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্সের সামরিক বাহিনী। তারা জানায়, এ বিষয়ে ভারতের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য চাওয়া হয়েছে। ঘটনা নিশ্চিত হলে এটি হবে রাফাল যুদ্ধবিমানের ইতিহাসে প্রথম ভূপাতিত হওয়ার ঘটনা।

২০১৬ সালে স্বাক্ষরিত একটি উচ্চমূল্যের প্রতিরক্ষা চুক্তির আওতায় ফ্রান্স থেকে রাফাল সংগ্রহ করে ভারত। যুদ্ধবিমানগুলো ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতায় উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত।

পাকিস্তান দাবি করেছে, ৭ মে রাতে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর জবাবে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি মিগ-২৯ ও একটি এসইউ-৩০।

তবে নয়াদিল্লি এখন পর্যন্ত এই দাবি সরাসরি স্বীকার কিংবা প্রত্যাখ্যান করেনি। ভারতীয় বিমান বাহিনী কেবল জানিয়েছে, ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ।

ফ্রান্সের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল গুইলাম ভার্নেট প্যারিসে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি। তিনি জানান, বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে।

যদিও তিনি এখনো রাফাল ভূপাতিত হওয়ার সত্যতা নিশ্চিত করেননি, তবে জোর দিয়ে বলেন, রাফালের কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা ফরাসি সশস্ত্র বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে ফ্রান্সের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে জানায়, পাকিস্তান অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। তবে একাধিক রাফাল ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনও তদন্তাধীন।

ভারতের রাফাল সংগ্রহকে ঘিরে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব বরাবরই উচ্চ প্রশংসা করে এসেছে। কিন্তু এসব বিমান ভূপাতিত হওয়ার দাবি সেই ভাবমূর্তিতে আঘাত হানতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X