কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৬:২৯ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের শোকবার্তা

খাজা আসিফ। ছবি : সংগৃহীত
খাজা আসিফ। ছবি : সংগৃহীত

ভারতের বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক টুইট বার্তায় এ শোক প্রকাশ করেন।

খাজা আসিফ টুইটে লিখেছেন,

আজ আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বিমানে থাকা সকলের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এই মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত হয়েছেন, তাদের সকলের জন্য আমাদের প্রার্থনা ও সহানুভূতি রইল।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি ও এপি জানিয়েছে, পুলিশপ্রধান প্রাথমিক তদন্তের ভিত্তিতে বলেছেন, ‘মনে হচ্ছে বিমানে থাকা সব আরোহীই প্রাণ হারিয়েছেন’।

বিমানে মোট ২৪২ জন আরোহী ছিলেন যাদের মধ্যে দুজন জন পাইলট, ১০ জন কেবিন ক্রু এবং ২৩০ জন যাত্রী ছিলেন। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি একটি ‘মেডে কল’ পাঠিয়েছিল, যা চরম বিপদের সংকেত।

উদ্ধারকাজ চলমান থাকলেও কালো ধোঁয়া ও আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিমানটি একটি মেডিকেলের হোস্টেলে ভেঙে পড়ে।

সরকারি সূত্রে এখনো হতাহতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

পারফিউম থেকে আইপ্যাড, সতীর্থদের দামি উপহার দিতে ভালোবাসেন রোনালদো, কেন জানেন?

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ, অলৌকিকভাবে প্রাণে বাঁচল শিশুটি

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরার পরও লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

১০

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

১১

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

১২

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

১৩

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

১৪

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

১৫

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

১৬

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১৯

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

২০
X