কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১২:১৩ এএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ১২:৩০ এএম
অনলাইন সংস্করণ

নিহতের প্রত্যেকের পরিবারকে এক কোটি রূপি ক্ষতিপূরণ দেবে টাটা গ্রুপ

২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। ছবি: সংগৃহীত
২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান টাটা গ্রুপ।

বৃহস্পতিবার (১২ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এই ঘোষণা দেন। তিনি বলেন, `এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১–এর মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই দুঃখ প্রকাশের জন্য কোনো শব্দই যথেষ্ট নয়। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারগুলোর প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি এবং আহতদের জন্য প্রার্থনা করছি। আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি।'

বিবৃতিতে টাটা গ্রুপ নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ১ কোটি রুপি ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়েছে। এছাড়াও, বিমানটি যে ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়েছে, সেই বিজে মেডিকেল কলেজের হোস্টেল পুনর্নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছে ভারতের অন্যতম বৃহৎ এই শিল্পগোষ্ঠী।

এর আগে বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করে। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি বিধ্বস্ত হয়। স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

এয়ার ইন্ডিয়ার বিবৃতি অনুযায়ী, ফ্লাইটটিতে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডীয় এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত দুই শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে সরকারিভাবে মৃতের সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।

বিমানটি যে বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর ভেঙে পড়ে, সেখানে থাকা ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতের চিকিৎসকদের সংগঠন ফাইমা জানিয়েছে, এখনো ৫ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন এবং অন্তত দুইজনকে আইসিইউতে রাখা হয়েছে।

এনডিটিভির খবরে জানা গেছে, দুর্ঘটনায় ছাত্রাবাসে থাকা পাঁচজন মেডিকেল ছাত্র নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন স্নাতক এবং একজন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১০

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১২

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৩

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৪

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৫

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৬

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৭

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৮

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৯

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

২০
X