রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৩:২২ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মডেল প্রেমিকাকে না পেয়ে বিবাহিত সুনীলের কাণ্ড 

মডেল শীতল চৌধুরী। ছবি : সংগৃহীত
মডেল শীতল চৌধুরী। ছবি : সংগৃহীত

মডেল শীতল চৌধুরী অন্য দিনের মতই শনিবার (১৪ জুন) একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের কাজে পানিপাতের আহার গ্রামে যান। এদিন রাত সাড়ে ১০টার দিকে সেখানে পৌঁছান তার প্রেমিক সুনীল এবং শীতলকে নিজের গাড়িতে তুলে নেন।

কিছুক্ষণ পরই দুজনের মধ্যে শুরু হয় তর্ক-বিতর্ক। রাত দেড়টার দিকে শীতল ভিডিও কলে তার বোন নেহাকে জানান সুনীল তাকে মারধর করছে। আর এরপরই বন্ধ হয়ে যায় তার ফোন, ছিন্ন হয়ে যায় যোগাযোগ।

এরপরই সোনিপাতের একটি খাল থেকে সোমবার (১৬ জুন) শীতলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয় তার প্রেমিক সুনীলকে। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে।

রোববার (১৫ জুন) সোনিপাতের খাল থেকে উদ্ধার হয় সুনীলের গাড়ি, কিন্তু তার ভেতরে শীতল ছিলেন না। ওই দিনই সুনীল হাসপাতালে গিয়ে দাবি করেন, দুর্ঘটনায় গাড়িটি খালে পড়ে যায়। তিনি সাঁতরে কোনোমতে প্রাণে বাঁচলেও শীতল পানিতে ডুবে যান। তবে, সোমবার যখন খারখোদার রিলায়েন্স খাল থেকে একটি নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। শরীরের ট্যাটু দেখে সেই মরদেহকে শনাক্ত হয় শীতল হিসেবে। আর তখন বদলে যায় পুরো ঘটনা।

পুলিশ জানায়, শীতলের মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। আটক সুনীল জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন। জানা যায়, তাদের মধ্যে ছয় বছরের সম্পর্ক ছিল।

সুনীল প্রেমিকা শীতলকে বিয়ের প্রস্তাব দিলেও শীতল তা প্রত্যাখ্যান করেন, কারণ তিনি জানতে পারেন সুনীল বিবাহিত এবং দুই সন্তানের বাবা। শীতল নিজেও বিবাহিত ছিলেন ও তার পাঁচ মাস বয়সী একটি সন্তান আছে।

এ ঘটনা ঘিরে স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, আর পুলিশ জানিয়েছে, সুনীলের বিরুদ্ধে হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

সূত্র : এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X