কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

যৌন হেনস্তা করায় গৃহশিক্ষক খুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাসায় পড়াতে গিয়ে গৃহ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। এতে ক্ষুদ্ধ হয়ে ওই শিক্ষককে খুন করেছে ছাত্র। পুলিশ অভিযুক্ত ছাত্রকে আটক করেছে।

রোবাবর ( ৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ওই গৃহশিক্ষক তার ছাত্রকে বিভিন্ন সময়ে হেনস্তা করে আসছিলেন। এমনকি তাকে হেনস্তার একটি ভিডিও ধারণ করেন তিনি। এতে ক্ষুদ্ধ হয়ে ওই ছাত্র তার গৃহশিক্ষককে খুন করে। দিল্লি পুলিশ ওই ছাত্রকে আটক করেছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার ওই ছাত্রকে আটক করা হয়েছে। এর তিন দিন আগে প্রতিশোধ নিতে ধারালো অস্ত্র দিয়ে সে তার গৃহশিক্ষককে খুন করে।

দিল্লির দক্ষিণপূর্ব অঞ্চলের ডিসিপি রাজেশ ডিও বলেন, গত ৩০ আগস্ট ২টা ১৫ মিনিটে পিসিআরে একটি কল পায় পুলিশ। এতে বলা হয়, জামিয়া নগরের বাতলা হাউসের একটি ফ্লাটের দ্বিতীয় তলার রুম থেকে রক্ত বেরিয়ে আসছে। রুমের দরজাও খোলা অবস্থায় রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করে। তার ঘাড়ে গভীর ক্ষতের চিহ্ন ছিল।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। অনুসন্ধানে পুলিশ জানায়, নিহত ওই শিক্ষক সমকামী ছিলেন। তিনি দুই মাস আগে ওই বাসায় গৃহশিক্ষক হিসেবে যোগ দেন। এরপর থেকে বিভিন্ন সময়ে ছাত্রকে হেনস্তা করে আসছিলেন।

পুলিশ আরও জানায়, এ ঘটনার একটি ভিডিও ধারণ করে তাকে ব্লাকমেইল করে আসছিলেন ওই শিক্ষক। এমনকি তাকে সহযোগিতা না করলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। পরে একদিন ওই শিক্ষক ছাত্রকে দেখা করতে বললে সে কাগজ কাটার ধারালো ছুরি নিয়ে যায়। ওই ছুরি দিয়ে শিক্ষককে উপর্যুপুরি আঘাত করে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশের তথ্যমতে, মরদেহ উদ্ধার করা ওই এক রুমের বাসাটি গৃহশিক্ষকের পরিবারের মালিকানাধীন। তারা এটিকে ভাড়া দিতেন। তবে সম্প্রতি রুমটি এক ভাড়াটিয়া খালি করে দেন। আর সে ফাঁকা বাসাতেই তিনি খুন হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X