কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১১:০২ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সাবধান! ডেটিং অ্যাপের পদে পদে বিপদ

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

একটা সময় প্রেমের অনুভূতি ছিল আকাশছোঁয়া। একটু আড়চোখে দেখা, বিকেলে বন্ধুদের সঙ্গে সাইকেল চালিয়ে পছন্দের মানুষটির পাড়ায় আড্ডা, চিঠি চালাচালি, লাজুক মুখে বলতে চাওয়া ‘তোমায় ভালবাসি’। সেসব দিন চলে গেছে। প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবন নানাভাবে সহজ করেছে। সহজ করেছে আত্মিক এই ব্যাপারটিতেও। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ডেটিং অ্যাপের মাধ্যমে খুব সহজেই খুঁজে নিতে পারেন নিজের পছন্দের মানুষটিকে।

গত কয়েক বছরে ডেটিং অ্যাপের জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে অভিযোগও। কাউকে মিষ্টি কথায় ভুলিয়ে ডেকে এনে পকেট ফাঁকা করা থেকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে। বিপদের কথা বলে সাহায্য চেয়ে জালিয়াতির অভিযোগ নতুন নয়। অনেক সময় ডেটিং সাইটে কারও সঙ্গে কয়েকদিন কথা বলার পরে তার গতিবিধিতে সর্বক্ষণ নজরদারির করার কথাও শোনা যায়। ডেটিং অ্যাপ ব্যবহারে যেসব বিপদে পড়তে পারেন-

ক্যাটফিশিং : এই কেলেঙ্কারীতে, একজন ব্যবহারকারী অন্য কারও ছবি এবং ব্যক্তিগত বিবরণ ব্যবহার করে একটি জাল প্রোফাইল তৈরি করে। এইরকম পরিস্থিতিতে, টাকা বা ব্যক্তিগত ছবি চাওয়ার আগে বিশ্বাস তৈরি করতে তারা সপ্তাহ বা মাস সময় নিতে পারে। ভিক্টিমের আস্থা এবং সহানুভূতি অর্জনের জন্য, ব্যবহারকারী নিজেকে অনেক ভাল মানুষ হিসেবে পরিচয় দিতে পারে, যা সে নয়।

ফটো স্ক্যাম : এই ধরনের প্রতারণার ক্ষেত্রে, ভিকটিমকে অর্থের বিনিময়ে তাদের যোগাযোগের বিবরণ বা অন্তরঙ্গ ছবি চাওয়া হয়। তারপরে যদি কোনও ব্যবহারকারী সেগুলি তাকে দেয় তখন স্ক্যামার তার থেকে টাকা চাই এবং তার ছবি ও ব্যক্তিগত তথ্য দিয়ে তাকে ব্ল্যাকমেল করে।

ম্যালওয়্যার স্ক্যাম : যেকোনও ডেটিং সাইটে ম্যালওয়্যার স্ক্যাম সব থেকে বেশি হয়। ম্যালওয়্যার হল একটি সফটওয়্যার যা দিয়ে স্ক্যামাররা বিভিন্ন লিংক তৈরি করে। আপনাকে সেই লিংকটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি সেই লিংকে ক্লিক করেন, তবে আপনার সব ব্যক্তিগত তথ্য তাদের কাছে পৌঁছে যায়। ম্যালওয়্যার স্ক্যাম ধরতে পারা খুব একটা সহজ কাজ নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

১০

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

১১

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

১২

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

১৩

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১৪

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৫

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

১৬

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

১৭

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

১৮

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

১৯

আসামি ধরতে টিনের চালে পুলিশ

২০
X