কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

খোঁজ মিলছে না বিমানে সহযাত্রীর চড় খাওয়া সেই ব্যক্তির

মুম্বাই থেকে আসামগামী ফ্লাইটে সহযাত্রীকে চড় মারেন এক যাত্রী। ছবি : সংগৃহীত
মুম্বাই থেকে আসামগামী ফ্লাইটে সহযাত্রীকে চড় মারেন এক যাত্রী। ছবি : সংগৃহীত

ভারতে একটি বিমানে সহযাত্রীকে চড় দিয়েছেন আরেক যাত্রী। এরপর চড় খাওয়া ওই ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। নিখোঁজ ওই যাত্রীর নাম হুসেইন আহমেদ মজুমদার (৩২)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হুসেইন ইন্ডিগোর ফ্লাইটে মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই থেকে কলকাতা হয়ে আসাম রাজ্যের শিলচর যাচ্ছিলেন। মাঝ আকাশে হোসেইন হঠাৎ আতঙ্কিত হয়ে পড়ার পর এক যাত্রী তাকে চড় মারেন। চড় দেওয়া ওই ব্যক্তির নাম হাফিজুল রহমান বলে শনাক্ত করা হয়েছে।

কলকাতায় বিমান থেকে নামার পর নিরাপত্তাকর্মীরা হুসেইনকে চড় মারার ঘটনায় অভিযুক্ত হাফিজুল রহমানকে পুলিশের হাতে তুলে দেন। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে হুসেইন আসামের শিলচরে না পৌঁছানোয় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তারা জানান, হুসেইন বাড়িতে আসেননি, ফোনও করেননি। এমনকি তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

পরিবার সূত্রে জানা যায়, হুসেইন মুম্বাইয়ের এক হোটেলে কাজ করতেন। এর আগেও বহুবার এই একই রুটে বাড়ি ফিরেছেন। গতকাল সকালে কিছু আত্মীয় শিলচর বিমানবন্দর থেকে হুসেইনকে নিতে গেলেও সেখানে তাকে পাননি। পরে ভাইরাল ভিডিও দেখে তারা হুসেইনকে চিনে ফেলেন এবং ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি।

পরিবারের সদস্যরা আরও জানান, ইন্ডিগো বা বিমানবন্দরের কোনো কর্তৃপক্ষই হুসেইনের বিষয়ে কিছু জানাতে পারেননি। বিষয়টি তারা সিআইএসএফকেও জানিয়েছেন এবং কাছাড়ের উদারবন্দ থানায় তার নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।

ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, বিমানে ঝামেলা করায় হাফিজুল রহমান নামের এক যাত্রীকে সিআইএসএফ ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে বিবৃতিতে চড় খাওয়া হুসেইনের বিষয়ে কিছুই বলা হয়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

নেত্রকোণায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১০

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

১১

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

১২

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

১৩

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

১৪

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

১৫

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১৬

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১৭

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১৮

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১৯

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

২০
X