কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

এবার মার্কিন ভিসাধারী ভারতীয়দের কঠোর হুঁশিয়ারি দিয়েছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। মার্কিন ভিসার শর্তাবলী এবং যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমোদিত সময়কালের কথা স্মরণ করিয়ে দিয়ে দূতাবাস বলেছে, যে কোনো শর্ত লঙ্ঘনের ফলে ভিসা বাতিল এবং সংশ্লিষ্টদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার (৪ আগস্ট) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতে থাকা মার্কিন দূতাবাস বলেছে, আপনার মার্কিন ভিসার শর্তাবলী এবং যুক্তরাষ্ট্রে আপনার অনুমোদিত থাকার সময়কালকে সম্মান করুন। আই-৯৪ (যুক্তরাষ্ট্রে প্রবেশকারী কিছু বিদেশি নাগরিকের জন্য একটি আগমন/প্রস্থান রেকর্ড) অ্যাডমিট অব ডেটের পরেও যুক্তরাষ্ট্রে থাকলে ভিসা প্রত্যাহার, সম্ভাব্য নির্বাসন এবং ভবিষ্যতের ভিসার জন্য অযোগ্যতার মতো গুরুতর পরিণতি হতে পারে।

পোস্টে আরও বলা হয়, অতিরিক্ত সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান কারাটা আপনার ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার বিষয়টিকে স্থায়ীভাবে প্রভাবিত করতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবশেষ বিবৃতির প্রসঙ্গ টেনে সোমবার জর্জিয়ার ১৪তম ডিস্ট্রিক্টের কংগ্রেসওম্যান মার্জোরি টেলর গ্রিন এক্সে পোস্টে ভারতীয় এইচ১-বি ভিসা বন্ধ এবং ওবামা/বাইডেন/ইউক্রেন-রাশিয়া যুদ্ধে অর্থায়ন ও অস্ত্র পাঠানো বন্ধ করতে বলেন।

সোমবার ট্রাম্প বলেন, ভারত বিপুল পরিমাণে রাশিয়ান তেল কেনার জন্য যে শুল্ক দিচ্ছে, তা আরও বাড়াবে যুক্তরাষ্ট্র। মস্কো থেকে কেনা তেলের বেশিরভাগ অংশই বেশি লাভে খোলা বাজারে বিক্রি হচ্ছে বলেও উল্লেখ করেন ট্রাম্প। রাশিয়ান যুদ্ধযন্ত্রের হাতে ইউক্রেনের কত মানুষ মারা যাচ্ছে, তারা (ভারত) তাদের পরোয়া করে না। এসবের কারণেই ভারতের ওপর শুল্ক উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই শুল্ক বা শুল্ক হার কী হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি। প্রসঙ্গত, গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন যে, তিনি ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করবেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X