কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৭:০৮ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লিতে মাথায় চুল গজানোর চেষ্টায় ঢাকার সাবেক পলাতক এমপি

আওয়ামী লীগের লোগো ও হেয়ার ট্রান্সপ্ল্যান্টের দৃশ্য। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের লোগো ও হেয়ার ট্রান্সপ্ল্যান্টের দৃশ্য। ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীসহ অনেক সংসদ সদস্য ভারতে পালিয়ে যান। তাদের কয়েকজনের বর্তমান জীবনযাত্রা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট গতকাল (মঙ্গলবার, ১৯ আগস্ট) একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

সেখানে উঠে এসেছে ঢাকার এক তরুণ সাবেক এমপির অভিজ্ঞতাও। তিনি জানিয়েছেন, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর হঠাৎ করেই ‘বেকার’ হয়ে পড়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি কলকাতায় গিয়ে নিউটাউনের একটি দুই বেডরুমের ফ্ল্যাটে একাই বসবাস শুরু করেন।

কোনো কাজকর্ম না থাকায় এ বছরের জানুয়ারিতে দিল্লিতে গিয়ে করিয়েছেন মাথায় চুল গজানোর চিকিৎসা- হেয়ার ট্রান্সপ্ল্যান্ট।

দ্য প্রিন্টের কাছে তিনি বলেন, “ঢাকা থেকে পালিয়ে আসার সময় আমার মাথার সামনের চুল অনেকটাই পড়ে গিয়েছিল। আমার স্ত্রী বহুদিন ধরেই বলছিলেন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে। কিন্তু আমি প্রথমবার এমপি হওয়ায় নির্বাচনী এলাকা ও কাজের চাপের কারণে সময় বের করতে পারিনি। অবশেষে সুযোগ পেলাম। কঠিন পরিস্থিতির মধ্যেও নতুন চুল ফিরে পাওয়া অবশ্যই ভালো লাগার মতো।”

দ্য প্রিন্ট-এর প্রতিবেদনে শুধু ওই তরুণ এমপিই নন, আরও কয়েকজন সাবেক মন্ত্রী-সংসদ সদস্যের বর্তমান জীবনযাত্রার কথাও উঠে এসেছে। সরাসরি কথা বলেছেন বাংলাদেশের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ আরাফাত। তিনি জানিয়েছেন, ভারতে আসার পর তিনি কীভাবে সময় কাটাচ্ছেন এবং কীভাবে আবার নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। একই প্রতিবেদনে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বর্তমান অবস্থা ও কর্মকাণ্ড সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে।

পালানোর পর রাজনৈতিক ভবিষ্যৎ

প্রতিবেদনে বিশ্লেষকরা মন্তব্য করেছেন, শেখ হাসিনার পতনের পর যেসব সংসদ সদস্য-মন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছেন, তারা কেউই জানেন না আবার কখনো বাংলাদেশে ফিরতে পারবেন কি না। কেউ কেউ ফেরার অপেক্ষায় আছেন, কেউ আবার রাজনৈতিক ক্যারিয়ারকে অতীত ভেবে নতুন জীবনযাত্রার পরিকল্পনা করছেন।

প্রতিবেদনে জানানো হয়, তরুণ প্রজন্মের কয়েকজন সাবেক সংসদ সদস্য ভারতে এসে পড়াশোনা বা ব্যবসায় জড়িত হওয়ার চেষ্টা করছেন, আবার কেউ কেউ একেবারেই নিস্তরঙ্গ জীবনযাপন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১০

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১১

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১২

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৪

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৫

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৬

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৭

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৮

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৯

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

২০
X