কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:২১ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
জি-২০ সম্মেলন

ভারতে রুপার থালায় সোনার চামচে খাবেন বিশ্বনেতারা

আড়ম্বরপূর্ণ বিভিন্ন বাসন। ছবি : সংগৃহীত
আড়ম্বরপূর্ণ বিভিন্ন বাসন। ছবি : সংগৃহীত

কয়েক মাসের প্রস্তুতির পর ভারত ১৮তম জি২০ শীর্ষ সম্মেলনের আয়োজনের জন্য প্রস্তুত। শনিবার থেকে অনুষ্ঠেয় এই বিশ্ব ইভেন্টে যোগ দিতে বিশ্বনেতারা নয়াদিল্লিতে পৌঁছতে শুরু করেছেন। সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

বিশ্বনেতাদের আগমনে আয়োজনের কোনো কমতি নেই ভারতে। আতিথেয়তায় পাঁচ তারকা হোটেল, কড়া নিরাপত্তা, রাস্তাঘাটে বর্ণিল সাজসজ্জা। ঐতিহ্য ধরে রাখতে খাদ্যতালিকাতেও রয়েছে নানান বাছবিচার।

বিশ্বনেতাদের খাবারে রাখা হয়েছে ভিন্নতা। তবে সবচেয়ে বেশি চমক এনেছে খাবার টেবিলের থালাবাসন। ভারতের সেই পুরোনো দিনের মতো ‘রুপার থালা ও সোনার চামচে’ খাবার খাবেন বিশ্বনেতারা। এর মাধ্যমে সোনালি যুগের সেই রাজা-বাদশাহদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরবে ভারত। ‘আইরিস জয়পুর’ নামে একটি কোম্পানি এ পাত্রগুলো তৈরি করছে।

সম্মেলন উপলক্ষে ২০০ জন কারিগর প্রায় ১৫ হাজার রুপার পাত্রে হস্তশিল্পের নিপুণ সূচিকর্ম দেখিয়েছে। ক্রোকারিজ সেটগুলোতে ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের পাশাপাশি জাতীয় পাখি, ময়ূরের কারুকার্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নকশাগুলো প্রায়ই অতিথিদের আকর্ষণ করে। মূল্যবান এ তৈজসপত্রগুলো বিলাসবহুল হোটেল তাজসহ আরও ১১টি হোটেলে পৌঁছে দেওয়া হচ্ছে।

ইন্ডিয়া টুডের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে, ক্রোকারিজ কোম্পানির মালিক রাজীব এবং তার ছেলে বলেছেন, তারা তিন প্রজন্ম ধরে এই পাত্রগুলো তৈরি করে আসছেন। তাদের লক্ষ্য বিদেশি দর্শকদের খাবার টেবিলে ভারতের স্বাদ দেওয়া। এই পাত্রগুলো জয়পুর, উদয়পুর, বারানসি এবং এমনকি কর্নাটকের জটিল শৈল্পিকতা বহন করে।

আইরিস জয়পুর কোম্পানি বলেন, ‘এ পাত্রগুলো তৈরি করতে ৫০ হাজার মানুষের প্রতি ঘণ্টা সমান সময় ব্যয় করা হয়েছে। এতে জয়পুর, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং দেশের অন্যান্য অংশের কারিগররাও কাজ করেছেন। ডিজাইনগুলোকে সূক্ষ্ম বিবরণ, পুঁতি এবং হস্তশিল্পের নিখুঁত দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে। ইলেকট্রোলেটেড সিলভার প্রলেপটি আরও পরিশীলতার ছোঁয়া যোগ করেছে। এগুলো অনুষ্ঠানের জাকঁজমকতাতে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়।’

কারুকাজ করার পরে, প্রতিটি পাত্র আর অ্যান্ড ডি ল্যাবে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার মধ্য দিয়ে যায়। বাসনগুলোর নকশা প্রতিটি হোটেলের নির্দিষ্ট মেন্যুর সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ‘মহারাজা থালি’। এর মধ্যে লবণ ও গোলমরিচ রাখার জন্য আলাদা রুপার পাত্র এবং ৫-৬ বাটির রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ভারত সফর করেছিলেন— তাকে এ কোম্পানির পাত্রেই খাবার পরিবেশন করা হয়। ওবামা সেগুলো দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন, তিনি এই পাত্রগুলোর কিছু তার সঙ্গেও নিয়ে গিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদ মন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১১

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১২

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৩

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৫

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৭

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৮

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৯

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

২০
X