কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শুল্কের প্রভাব কমাতে এসি, চা ও স্কুল সরঞ্জামের দাম কমাচ্ছে ভারত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের সম্ভাব্য প্রভাব কমাতে ও ভোগ বৃদ্ধির জন্য ভারত সরকার শত শত পণ্যের কর কমিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কাঠামোকে সহজ করা হয়েছে। পুরোনো চার স্তরের পরিবর্তে এখন দুটি স্তর করা হয়েছে, ৫ শতাংশ এবং ১৮ শতাংশ। সিগারেটের মতো ক্ষতিকারক পণ্যের ওপর পৃথক ৪০ শতাংশ কর বহাল থাকবে।

খাদ্যদ্রব্য, স্কুল সরবরাহ ও বীমা সস্তা হবে। কিন্তু আমদানি করা মদ ও প্রিমিয়াম গাড়ি আরো ব্যয়বহুল হবে। এই ঘোষণায় শেয়ারবাজার ইতোমধ্যেই চাঙা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, কর কমানোর কারণে সরকারের ৬ বিলিয়ন ডলার পর্যন্ত রাজস্ব ক্ষতি হতে পারে।

নতুন কর হার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে, যে সময় ভারতে উৎসব মরশুম শুরু হবে। এই সময়ে এসি, টিভি ও অন্যান্য গৃহস্থালী ইলেকট্রনিকসের বিক্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কোটাক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শ্রীপাল শাহ জানান, নতুন কর ছাড় ভারতের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬০ শতাংশ ভোগ বৃদ্ধি করবে। তিনি বলেন, এটি সরাসরি চাহিদা বাড়াবে, ব্যবসা ও আয় বৃদ্ধি পাবে এবং পরবর্তী ত্রৈমাসিকের কর্পোরেট আয়ের ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে। এ ছাড়া মুদ্রাস্ফীতি কমানোর সম্ভাবনা আছে।

যদিও কর রাজস্বের ওপর নির্ভরশীল রাজ্যগুলো ঘাটতির বিষয়ে উদ্বিগ্ন। তবে কয়েকজন অর্থনীতিবিদ মনে করেন, উন্নত খরচের মাধ্যমে ক্ষতি হ্রাস পাবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে।

বিশেষজ্ঞরা এটিও মনে করছেন যে, নতুন জিএসটি কাঠামো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক ও জরিমানা থেকে উদ্ভূত প্রভাবের বিরুদ্ধে কাজ করবে।

২০১৭ সালে চালু হওয়া জিএসটি দেশটির রাজস্ব বৃদ্ধি ও ব্যবসা সহজ করার লক্ষ্য নিয়ে এসেছে, তবে জটিল কাঠামোর কারণে বিশেষজ্ঞরা পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন। সংশোধিত কাঠামো সেই জটিলতার অনেক অংশ দূর করছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণে সাধারণ মানুষ ও ছোট ব্যবসার জন্য ‘ব্যাপক কর সুবিধা’ প্রদানের প্রতিশ্রুতি দেন।

সামাজিক মাধ্যম এক্সের পোস্টে মোদি জানান, নতুন জিএসটি সংস্কার কৃষক, মধ্যবিত্ত, নারী, যুবক এবং ছোট ব্যবসায়ীদের সুবিধা দেবে এবং ব্যবসা করা সহজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X