কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি পণ্য বয়কটের ডাক দিলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

দেশবাসীকে বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দোকানদারদেরও দেশীয় পণ্য বিক্রিতে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

রোববার (২১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এই আহ্বান জানান মোদি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কে যখন টানাপোড়েন চলছে, তখনই মোদির এই আহ্বান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এরপর থেকেই মোদি ‘স্বদেশি’ অর্থাৎ দেশীয় পণ্য ব্যবহারের ওপর ব্যাপক গুরুত্ব দিতে শুরু করেন।

বিজেপির সমর্থকরা এরই মধ্যে ‘মার্কিন ব্র্যান্ড বয়কটের’ প্রচারণা শুরু করেছেন। এর মধ্যে রয়েছে ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপলের মতো ব্র্যান্ড যেগুলো ভারতের বাজারে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।

বিদেশি পণ্য বাদ দিতে হবে জানিয়ে মোদি বলেন, আমরা প্রতিদিন অনেক বিদেশি পণ্য ব্যবহার করি, আমরা আসলে জানিই না যে এগুলো আমাদের দেশের না। এগুলো বাদ দিতে হবে। আমাদের অবশ্যই উচিত ভারতে তৈরি পণ্য কেনা। যদিও নিজের বক্তব্যে সরাসরি কোনো দেশের নাম নেননি মোদি।

ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, দেশীয় পণ্য কেনার ওপর জোর দিলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। তিনি দোকানদারদেরও দেশীয় পণ্য বিক্রিতে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

ভারতের ১৪০ কোটি মানুষের বিশাল বাজার বহু বছর ধরে মার্কিন ভোক্তা পণ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুধু বড় শহর নয়, এখন ছোট শহর-গঞ্জেও যুক্তরাষ্ট্রের পণ্যের প্রসার ঘটেছে, বিশেষ করে অনলাইন জায়ান্ট অ্যামাজনের মাধ্যমে।

সম্প্রতি বহু ভারতীয় কোম্পানি নিজেদের স্থানীয় পণ্য প্রচারে জোর বাড়িয়েছে।

এদিকে এমন পরিস্থিতির মধ্যেই ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল শিগগিরই ওয়াশিংটন সফরে যাবেন বলে আশা করা হচ্ছে।

তবে ভারতীয় কূটনীতিকরা মনে করছেন, এই সফর দুই দেশের বাণিজ্যিক টানাপোড়েন কমাতে সহায়ক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X