বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:০০ এএম
অনলাইন সংস্করণ

পোর্টল্যান্ডে ফেডারেল এজেন্টদের গুলিতে আহত ২

আইনশৃঙ্খলা বাহিনীর সামনে এক বিক্ষোভকারী। ছবি: সংগৃহীত
আইনশৃঙ্খলা বাহিনীর সামনে এক বিক্ষোভকারী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্টদের গুলিতে দুজন আহত হয়েছেন। দেশটির ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে এক পুরুষ ও এক নারী রয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ২টা ১৮ মিনিটে পোর্টল্যান্ড পুলিশ ডিপার্টমেন্ট দক্ষিণ-পূর্ব মেইন স্ট্রিট এলাকায় গুলির খবর পায়। পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে তারা নিশ্চিত হয়েছেন যে গুলির ঘটনায় ফেডারেল এজেন্টরা জড়িত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এর কিছুক্ষণ পর উত্তর-পূর্ব ১৪৬তম অ্যাভিনিউ ও ইস্ট বার্নসাইড এলাকার কাছে একজন আহত ব্যক্তি জরুরি সহায়তার জন্য ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক পুরুষ ও এক নারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাদের দ্রুত চিকিৎসা সহায়তার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পোর্টল্যান্ড শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছে যে ঘটনাটিতে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (সিবিপি) এজেন্টরা জড়িত ছিলেন। তবে পরবর্তী সময় এটি মুছে ফেলা হয়েছে। এফবিআই জানিয়েছে, ঘটনাটি নিয়ে তারা তদন্ত করছে।

পোর্টল্যান্ড পুলিশের প্রধান বব ডে এক বিবৃতিতে জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ঘটনার তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X