কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনের কামরায় হুলুস্থুল, দুই নারীকে নিয়ে চুলোচুলি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ট্রেনের কামরায় হুলুস্থুল কাণ্ড। মুহূর্তেই পরিণত হলো যেন রণক্ষেত্রে। বার্থ কামরার দখল নিতে ২ তরুণীকে চুল ধরে নামানোর চেষ্টা করছে কয়েকজন যাত্রী, আর তাতেই পুরো কামরায় বেঁধে যায় হুলুস্থুল কাণ্ড।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, প্রবল হট্টগোল চলছে ট্রেনটির কামরার ভেতরে। এসময় আচমকাই দুই তরুণীকে তাদের চুল ধরে টানাটানি শুরু করে কয়েকজন যাত্রী।

ট্রেনটিতে প্রচণ্ড ভিড় থাকায় তিলধারণের জায়গা ছিলো না। ১০ সেকেন্ডের ওই ক্লিপটিতে দেখা গেছে কামরার ভেতর উপরের বার্থে বসে থাকা দুই তরুণীর চুল ধরে টানছে কয়েকজন যাত্রী। উপরের বার্থে শিশু কোলে নিয়ে বসেছিলেন এক ব্যক্তিও। তিনি ক্ষিপ্ত তরুণদের বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। কী কারণে এই চুলোচুলি তা অবশ্য ভিডিওটি দেখে বোঝা যায়নি। ভিডিওটি কোন ট্রেনে বা কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তার সঠিক কোনো তথ্যও পাওয়া যায়নি।

ভিডিওতে উল্লেখ রয়েছে ঘটনাটি ভারতের বিহারগামী একটি ট্রেনে ঘটেছে। যা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর একটি একাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। আর এর পরেই অন্তত কয়েক লাখ বার দেখা হয়েছে সেটি। ভিডিওটিতে ৩ হাজারের বেশি লাইক জমা পড়েছে, কমেন্ট করেছেন কয়েক হাজার মানুষ। দুই তরুণীর সঙ্গে রেলযাত্রীদের এমন আচরণ দেখে অনেকেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X