কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ভাতের প্রতি ভালোবাসা প্রদর্শনে তৈরি ৬০০ মিটার লম্বা রাইস কেক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

৬০০ মিটার লম্বা রাইস কেক! যেন পুরো শহরটাই ভাত আর উৎসবের গন্ধে ভরে গেছে! এবার এমন দৃশ্যই দেখা গেছে দক্ষিণ কোরিয়ার ইচন শহরে, যেখানে শুরু হয়েছে ২৪তম ইচন রাইস ফেস্টিভ্যাল। প্রতি বছরই এই শহরটি ঘিরে উৎসবটি জমে ওঠে। তবে এবার নজর কাড়ছে বিশাল আকৃতির ৬০০ মিটার লম্বা রাইস কেক।

শত শত রাঁধুনী একসাথে মেখে, ভাপে সেদ্ধ করে, তারপর টুকরো করে ভাগ করছেন রাইস কেক। আর সেই মুহূর্তে চারপাশে ভেসে উঠছে উল্লাস আর করতালির শব্দ। এখানেই শেষ নয়, পাশাপাশি বিশাল কড়াইয়ে প্রায় ১০ হাজার বাটি গরম ভাত রান্না হচ্ছে, যা পরে অতিথিদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

কেউ আবার মেতেছেন ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতা তুহো আর কোরিয়ান বোর্ড গেম ইউটনোরিতে। দর্শনার্থীরা জানান, এখানকার উৎপাদিত চাল অনন্য, স্বচ্ছ পানিতে চাষ হয় বলে এর স্বাদ একেবারে অন্যরকম।

একজন জানান, এটা একেবোরেই মায়ের হাতে রান্না করা খাবারের মতোই। ২৬ অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব, যার মূল থিম—রাইসের স্বাদে ও স্টাইলে সংযোগের আনন্দ। যদি কখনও দক্ষিণ কোরিয়ায় যাওয়ার পরিকল্পনা থাকে, তবে এই রাইস ফেস্টিভ্যালটা আপনার ভ্রমণের তালিকায় অবশ্যই রাখুন।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X