কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লিতে আত্মঘাতী হামলা, গুঁড়িয়ে দেওয়া হলো অভিযুক্তের বাড়ি

গুঁড়িয়ে দেওয়া বাড়িঘর ও অভিযুক্ত ব্যক্তি। ছবি: সংগৃহীত
গুঁড়িয়ে দেওয়া বাড়িঘর ও অভিযুক্ত ব্যক্তি। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির ঐতিহ্যবাহী লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত উমর মোহাম্মদ ওরফে উমর উন-নবির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে কাশ্মীরের পুলওয়ামায় অবস্থিত বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় বিস্ফোরণে ১৩ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হন।

তদন্তে জানা গেছে, ফারিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ডাক্তার উমর সেই হুন্ডাই গাড়িটি চালাচ্ছিলেন। গাড়িটি নেতাজি সুভাষ মার্গের সিগন্যালের কাছে বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে পাওয়া ডিএনএ নমুনা ও উমরের মায়ের কাছ থেকে সংগৃহীত নমুনার মিল পাওয়ার পর তার উপস্থিতি নিশ্চিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, উমরের বাড়ি ভেঙে ফেলার পদক্ষেপটি ভারতের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্তদের প্রতি একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। এর আগেও পেহেলগাম সন্ত্রাসী হামলা পরিকল্পনায় জড়িতদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল।

এনডিটিভি জানিয়েছে, দিল্লি বিস্ফোরণের আগে প্রায় ২,৯০০ কেজি বোমা তৈরির উপকরণ, আধুনিক অস্ত্র এবং অ্যাসল্ট রাইফেল উদ্ধার করা হয়। এসব মজুত ছিল ডাক্তার মুজাম্মিল ও শহীন সাঈদের কাছে। তারা দুজনই উমরের সহযোগী হিসেবে পরিচিত। তারা বর্তমানে আটক আছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, জইশ-ই-মোহাম্মদ এবং আনসার গজওয়াতুল হিন্দ-সংযুক্ত একটি মডিউল আরও বড় হামলার পরিকল্পনা করেছিল বলে ধারণা করা হচ্ছে। ফারিদাবাদে সহযোগীদের গ্রেপ্তারের পর উমর আতঙ্কিত হয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করার সময়ই বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X