কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

ভারতে শত শত ফ্লাইট বাতিল, ২০ বছরের রেকর্ড

ইন্ডিগোর বিমান। ছবি : সংগৃহীত
ইন্ডিগোর বিমান। ছবি : সংগৃহীত

ভারতে বিমান চলাচলে ভয়াবহ বিঘ্ন ঘটেছে। দেশটির বিমান পরিচালনা সংস্থা ইন্ডিগোর এক দিনে ৫৫০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ঘটনাকে ইতিহাসের সর্বোচ্চ বলে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্ডিগো জানিয়েছে, ক্রু সংকট, নতুন নীতিমালার কারণে পরিকল্পনায় ভুল এবং প্রযুক্তিগত সমস্যার সম্মিলিত প্রভাবেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংস্থাটি পূর্বনির্ধারিত কিছু ফ্লাইট বাতিলকে পরিকল্পনার অংশ হিসেবে রাখছে। আগামী দুই-তিন দিন আরও ফ্লাইট বাতিল হবে বলেও জানিয়েছে সংস্থাটি। ইন্ডিগো দৈনিক প্রায় ২ হাজার ৩০০ ফ্লাইট পরিচালনা করে আছে। প্রতিষ্ঠানটি নিজেদের সময়নিষ্ঠতাকে অন্যতম সুনামের অংশ হিসেবে তুলে ধরে। কিন্তু বুধবার তাদের অন-টাইম পারফরম্যান্স নেমে আসে মাত্র ১৯ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। এমনকি তা মঙ্গলবারের ৩৫ শতাংশ থেকেও কমে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) আজ ইন্ডিগোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সমস্যার উৎস এবং দ্রুত সমাধান খুঁজে বের করাই ছিল সভার উদ্দেশ্য।

ইন্ডিগো সিইও পিটার এলবার্স কর্মীদের জানান, স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা ও সময়নিষ্ঠতা পুনরুদ্ধার করা খুব সহজ কাজ নয়।

পিটিআই জানিয়েছে, মুম্বাইয়ে ১১৮ ফ্লাইট, বেঙ্গালুরুতে ১০০ ফ্লাইট, হায়দরাবাদে ৭৫, কলকাতায় ৩৫, চেন্নাইয়ে ২৬ এবং গোয়ায় ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া আরও বিভিন্ন বিমানবন্দর থেকেও বাতিলের খবর এসেছে।

ইন্ডিগো জানিয়েছে, নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন নীতিমালা অনুযায়ী ক্রু প্রয়োজন ভুলভাবে অনুমান করা হয়েছিল। নভেম্বর ১ তারিখ থেকে কার্যকর হওয়া নতুন নীতিমালা বাস্তবায়নে ‘রূপান্তরজনিত জটিলতা’ দেখা দেয়। এই নীতিমালায় বিশেষ করে রাতের অপারেশনে ক্রু চাহিদা বেড়ে যায়। যেখানে নীতিমালায় সময় স্লট সীমিত, আর পাইলটদের ডিউটি আওয়ার আরও কঠোরভাবে নিয়ন্ত্রিত।

নতুন নীতিমালা পাইলটদের ক্লান্তি কমানো এবং নিরাপত্তা জোরদার করার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু এতে রোস্টিং পুরোপুরি বদলে যায় ও রাতের শিডিউলে অতিরিক্ত পাইলটের প্রয়োজন হয়। ইন্ডিগোর তথ্য বলছে, এ নীতিমালা চালুর পর প্রয়োজনীয় পাইলটের সংখ্যা তাদের অনুমানের তুলনায় অনেক বেশি ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X