কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সরাসরি মোদির কাছে বিচার চাইলেন পাকিস্তানি নারী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্বামী গোপনে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন—এমন অভিযোগ তুলে ন্যায়বিচারের আবেদন করেছেন পাকিস্তানের করাচির নারী নিকিতা নাগদেব। তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিচার চেয়েছেন। ঘটনাটি দুই দেশের সামাজিক ও আইনি মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নিকিতা জানান, তিনি ২০২০ সালের ২৬ জানুয়ারি বিক্রম নাগদেবকে হিন্দু রীতিতে বিয়ে করেন। বিক্রম পাকিস্তানি বংশোদ্ভূত হলেও ভারতের ইন্দোরে ভিসায় বসবাস করতেন। বিয়ের এক মাস পর তিনি ভারতে গেলে, একই বছরের ৯ জুলাই বিক্রম তাকে ‘ভিসার ত্রুটি’ দেখিয়ে আটারি সীমান্তে রেখে জোর করে পাকিস্তানে পাঠিয়ে দেন। এরপর থেকে স্বামী আর তাকে কাছে নেওয়ার চেষ্টা করেননি।

করাচিতে ফেরার পর নিকিতা জানতে পারেন, বিক্রম দিল্লিতে অন্য এক নারীকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনায় তিনি লিখিত অভিযোগ করেন এবং মোদির কাছে সরাসরি ন্যায়বিচার চান। তিনি জানান, বিয়ের পর শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন এবং বিক্রম এক আত্মীয়ার সঙ্গে সম্পর্কেও জড়িত ছিলেন।

নিকিতার অভিযোগের ভিত্তিতে মামলাটি সিন্ধি পঞ্চ মধ্যস্থতা কেন্দ্রের কাছে যায়। মধ্যস্থতা ব্যর্থ হলে কেন্দ্র জানায়, স্বামী-স্ত্রী কেউই ভারতীয় নাগরিক না হওয়ায় বিষয়টি পাকিস্তানের এখতিয়ারভুক্ত। তবে আইন ভঙ্গ করে দ্বিতীয় বিয়ের পরিকল্পনা করার কারণে বিক্রমকে পাকিস্তানে নির্বাসিত করার সুপারিশ করা হয়েছে। ইন্দোর সমাজ পঞ্চায়েতও একই পরামর্শ দিয়েছে।

ইন্দোরের জেলা প্রশাসক আশীষ সিং বলেন, বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১০

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১১

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১২

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৩

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৪

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৫

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৬

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

১৭

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১৮

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১৯

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

২০
X