কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বেতন না নিলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মুকেশ আম্বানির ৩ সন্তান

আকাশ, ঈশা ও অনন্ত। ছবি : সংগৃহীত
আকাশ, ঈশা ও অনন্ত। ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির পরিবার নিয়ে সবারই কম-বেশি আগ্রহ রয়েছে। তাদের পরিবারের সদস্যরাও সব সময় থাকেন লাইম লাইটে। গত মাসে রিলায়েন্স গোষ্ঠীর ভবিষ্যৎ কর্ণধার হিসেবে তিন ছেলে-মেয়ে—আকাশ, অনন্ত ও ঈশার নাম ঘোষণা করেছেন মুকেশ। এবার জানা গেল রিলায়েন্সের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগ দিলেও বাবার মতোই তিন সন্তান কোনো বেতন নেবেন না। তবে বেতন না নিলেও তারা বোর্ড সভায় যোগ দিলে নির্দিষ্ট পরিমাণ ভাতা ও কমিশন পাবেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

২০২০ সাল থেকে কোনো বেতন নেন না মুকেশ আম্বানি। যদিও তার চাচাতো ভাই নিখিল, হিতালসহ অন্যান্য নির্বাহী পরিচালকরা বেতন, ভাতা ও কমিশন নিয়ে থাকেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গত মাসে কোম্পানির বার্ষিক শেয়ারহোল্ডার সভায় আকাশ, ঈশা ও অনন্তকে রিলায়েন্সের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি। তাদের নিয়োগের সম্মতি চেয়ে শেয়ারহোল্ডারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। সেখান থেকেই উঠে আসে, আকাশ, ঈশা ও অনন্ত কোনো বেতন নেবেন না। তারা শুধু বোর্ড মিটিংয়ে যোগদান করলে ভাতা ও কোম্পানির অর্জিত লাভের ওপর কমিশন পাবেন।

এর আগে ২০১৪ সালে মুকেশ আম্বানির স্ত্রী নীতাকে একইভাবে পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়া হয়েছিল। তাই এবারও এই তিনজনের নিয়োগের শর্ত একই থাকবে। সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে বোর্ড সভায় যোগদান করে ৬ লাখ রুপি এবং কমিশন বাবদ ২ কোটি রুপি পেয়েছেন নীতা।

বর্তমানে ঈশা আম্বানি রিলায়েন্সের খুচরা ব্যবসা রিলায়েন্স রিটেলের দায়িত্বে আছেন। টেলিকম ব্যবসা জিও-এর নেতৃত্ব দিচ্ছেন আকাশ। রিলায়েন্সের জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবসার দায়িত্বে রয়েছেন অনন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১০

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১১

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১২

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৩

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৪

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৫

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৬

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৭

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৮

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৯

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

২০
X