কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

কনের পোষা কুকুরকে কেন্দ্র করে বিয়েবাড়ি রণক্ষেত্র

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

কনের পোষা কুকুরকে কেন্দ্র করে জমকালো বিয়ের অনুষ্ঠান নিমেষেই পরিণত হলো রণক্ষেত্রে। ঘটনাটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুরে। আনন্দঘন পরিবেশে দুই পক্ষের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। গত ১৮ ফেব্রুয়ারি ভোরে গয়না দেওয়ার আনুষ্ঠানিকতার সময় কনের কুকুরটি ঘেউ ঘেউ শুরু করে।

এরপর সেই কুকুরকে থামাতে বরপক্ষের এক যুবক সেটিকে আঘাত করেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। একে অন্যের উপর লাঠি ও চেয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ভয়াবহ এই সংঘর্ষে নারীসহ অন্তত ৮ জন আহত হন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

ঘটনার পর খাগা থানায় পৌঁছে দুই পক্ষই বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেয়। তবে নাটকের অংশ তখনও বাকি ছিল! গত জানুয়ারিতে গোপনে বিয়ে করে তানিয়া কেশরওয়ানি ও সুমিত।

পরিবার বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলে দ্বীমত পোষণ করেন তানিয়া। এরপর তিনি নিজের পরিবারের সঙ্গে তর্ক করে বাড়ি ছেড়ে চলে যান এবং পাঁচ দিন পর একাই শ্বশুরবাড়িতে গিয়ে হাজির হন।

শুরুতে তাকে ফিরে যেতে বলা হলেও, তিনি স্বামীর সঙ্গে একটি ভিডিও রেকর্ড করে সামাজিকমাধ্যমে শেয়ার করেন। ভিডিওতে তানিয়া জানান, তাদের বিয়ে গত জানুয়ারিতেই সম্পন্ন হয়েছে এবং ফেব্রুয়ারির অনুষ্ঠানটি ছিল কেবল একটি আনুষ্ঠানিকতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X