কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৯ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

আখক্ষেতে ঘুরে বেড়াচ্ছে বাঘ (ভিডিও)

রাতের বেলা আখক্ষেতে ঘুরে বেড়াচ্ছে বাঘ। ছবি : সংগৃহীত
রাতের বেলা আখক্ষেতে ঘুরে বেড়াচ্ছে বাঘ। ছবি : সংগৃহীত

অনেক প্রকৃতিপ্রেমী বাঘকে খুব কাছ থেকে এক নজর দেখার আশায় প্রায় সময়ই বিভিন্ন অভয়ারণ্য ও জাতীয় উদ্যান চষে বেড়ান। ভারতীয় উপমহাদেশে অনেক বাঘ থাকলেও এই বন্য প্রাণীটির দেখা পাওয়া বেশ মুশকিল। তবে এবার এই বাঘের দেখা মিলল আখক্ষেতে। খুব স্বাভাবিকভাবেই ঘুরে বেড়াচ্ছে সেখানে।

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় এমন বিরল ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ভাইরাল হওয়া ১৭ সেকেন্ডের ভিডিওটি এক্সে (সাবেক টুইটার) হাজার হাজার মানুষ দেখেছেন।

প্রশান্ত পান্ডে নামে এক ব্যক্তি ভিডিওটি এক্সে শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, রাতের বেলা আখক্ষেতে বাঘটি ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটি একটি গাড়ির ভেতর থেকে ধারণ করা হয়েছে। আর বাঘটি সেই গাড়িটি থেকে মাত্র কয়েক মিটার দূরেই ছিল।

ভিডিওটির হিন্দি ক্যাপশন থেকে জানা যায়, সেটি উত্তরপ্রদেশের তেরাই অঞ্চলের লখিমপুর খেরি জেলার কুকরা এলাকা থেকে ধারণ করা হয়েছে। ওই এলাকায় এই ধরনের আখক্ষেতে বাঘ অবাধে বিচরণ করে থাকে।

ভারতীয় বন বিভাগের কর্মকর্তা রমেশ পান্ডে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, এ ধরনের আখক্ষেত শিকার ও শিকারি প্রাণী উভয়ের জন্য ভালো আশ্রয়কেন্দ্র। এর ফলে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘর্ষ বেড়ে যায়, বিশেষ করে শীতের সময়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X