কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৭ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটগ্রহণের একদিন আগে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তানি পরোয়ানা জারি করেছেন আদালত। কৃষ্ণনগরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ পরোয়ানা জারি করেছেন।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রীজাত নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে শ্রীজাত জানান, ‘আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। খবরটা ভুয়া নয়, একশ ভাগ সত্যি। আপাতত এটুকুই। বাকি কথা পরে হবে।’

নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেছেন, ‘কেউ একজন শ্রীজাতকে ফোন করে বলেছে পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাড়িতে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ওকে ফোন করি। এ আবার কী?’

এর আগে, একটি বিতর্কিত কবিতার জেরে প্রায় ৯ বছরের পুরোনো একটি মামলায় সৃজিতকে শিলিগুড়ির একটি আদালত তলব করেছিলেন। শিলিগুড়ির এক কলেজ শিক্ষার্থী সাইবার ক্রাইম থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন বলে অভিযোগ করেন। এ মামলায় একাধিকবার সমন জারি হওয়া সত্ত্বেও শ্রীজাত আদালতে হাজির হননি বলে অভিযোগ রয়েছে।

২০১৭ সালে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই শ্রীজাত তার ফেসবুক পেজে ‘অভিশাপ’ নামে ১২ স্তবকের একটি কবিতা পোস্ট করেন। কবিতার শেষ দুই লাইন নিয়ে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। ওই সময়ে তিনি হিন্দুদের পবিত্র প্রতীক ‘ত্রিশূল’ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের হয়।

৫০ বছর বয়সী এই কবি বরাবরই দাবি করে আসছেন, তার কবিতাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি এই মামলাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত এবং সাহিত্যকে স্তব্ধ করার চেষ্টা বলে অভিহিত করেছেন।

অভিযোগের পর কবিতাটি প্রথমে ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হলেও পরে সেটি পুনরায় প্রকাশ করা হয়। ফেসবুক জানায়, এটি ভুলবশত সরানো হয়েছিল। দীর্ঘদিনের বিলম্বের পর ২০২২ সালে কলকাতা হাইকোর্ট বিধাননগর পুলিশ কমিশনারেটকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। ফলে মামলাটি নতুন করে সক্রিয় হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১০

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১১

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১২

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৩

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৪

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৫

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৬

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৭

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৮

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

২০
X