মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পুরুষ হতে চান পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর মেয়ে

সুচেতনা ভট্টাচার্য। ছবি : সংগৃহীত
সুচেতনা ভট্টাচার্য। ছবি : সংগৃহীত

লিঙ্গ পরিবর্তন করে নারী থেকে পুরুষ হতে চান বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে সুচেতনা ভট্টাচার্য। এ জন্য তিনি আইনি পরামর্শ নেওয়া শুরু করেছেন বলে জানিয়েছেন।

সম্প্রতি এক এলজিবিটিকিউ কর্মশালায় যোগ দিয়ে সুচেতনা জানান, তিনি নিজেকে পুরুষ মনে করেন। এবার শারীরিকভাবেও তিনি পুরুষ হতে চান। পুরুষ হলে নিজের নাম পরিবর্তন ‘সুচেতন’ রাখবেন।

ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সুচেতনা বলেন, ‘আমার পারিবারিক পরিচয় বড় বিষয় না। এলজিবিটিকিউ আন্দোলনের অংশ হিসেবেই আমি এটি করছি। একজন ট্রান্স-ম্যান হিসেবে আমি প্রতিদিন যে সামাজিক হয়রানির মুখোমুখি হই, তা বন্ধ করতে চাই।’

তিনি বলেন, ‘আমি প্রাপ্তবয়স্ক। আমার বয়স এখন ৪১। ফলে আমার জীবন নিয়ে আমি নিজেই যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারি। এ জন্যই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। দয়া করে, আমার বাবাকে এখানে টানবেন না। যে ব্যক্তি নিজেকে মানসিকভাবে পুরুষ মনে করে সে নিজেও একজন পুরুষ। আমি নিজেকে মানসিকভাবে পুরুষ মনে করি, এ জন্য শারীরিকভাবেও এটা আমি হতে চাই।’

এ কাজে বাবা বুদ্ধদেব ভট্টাচার্য তাকে সমর্থন দেবেন বলেই মনে করেন সুচেতনা। কেননা শৈশবকাল থেকেই তার বাবা বিষয়টি জানেন।

সুচেতনা বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি লড়াই করে যাব। কে কী বলল তা আমি পরোয়া করি না। আমি সবার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত।’

এলজিবিটিকিউ সম্প্রদায়কে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। আমার ও বাবার নাম নিয়ে কিছুটা বিতর্ক হতে পারে। তবে আমি আবারও বলব, এটা সবার প্রয়োজন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X